শাকসবজিব্র্যাক সিডের বীজ লাগিয়ে মাথায় হাত আলু চাষিদের
জয়পুরহাটে বেসরকারি কোম্পানি ব্র্যাক সিডের আলুর বীজ লাগিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন একই এলাকার অর্ধশত কৃষক। উচ্চদামে আলুর বীজ কিনেও ২০-২৫ দিনে চারা না ওঠায় চরম বিপাকে পড়েছেন সদর উপজেলার ধারকী এলাকার এসব কৃষক। মাঠের জমির বেশিরভাগ অংশ চারাবিহীন অবস্থায় খালি পড়ে রয়েছে। এতে চলতি মৌসুমে কৃষকদের চরম ক্ষতি হয়েছে












