সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘ

ব্র্যাক সিডের বীজ লাগিয়ে মাথায় হাত আলু চাষিদের

জয়পুরহাটে বেসরকারি কোম্পানি ব্র্যাক সিডের আলুর বীজ লাগিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন একই এলাকার অর্ধশত কৃষক। উচ্চদামে আলুর বীজ কিনেও ২০-২৫ দিনে চারা না ওঠায় চরম বিপাকে পড়েছেন সদর উপজেলার ধারকী এলাকার এসব কৃষক। মাঠের জমির বেশিরভাগ অংশ চারাবিহীন অবস্থায় খালি পড়ে রয়েছে। এতে চলতি মৌসুমে কৃষকদের চরম ক্ষতি হয়েছে

শাকসবজি

জয়পুরহাটে বেসরকারি কোম্পানি ব্র্যাক সিডের আলুর বীজ লাগিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন একই এলাকার অর্ধশত কৃষক। উচ্চদামে আলুর বীজ কিনেও ২০-২৫ দিনে চারা না ওঠায় চরম বিপাকে পড়েছেন সদর উপজেলার ধারকী এলাকার এসব কৃষক। মাঠের জমির বেশিরভাগ অংশ চারাবিহীন অবস্থায় খালি পড়ে রয়েছে। এতে চলতি মৌসুমে কৃষকদের চরম ক্ষতি হয়েছে বলে জানান তারা। এমন অবস্থায় ব্র্যাক সিডের বিরুদ্ধে প্রশাসনের আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

ধারকী গ্রামের কৃষক ফিরোজ হোসেন প্রায় ২ বিঘা, আশরাফ আলী ৩ বিঘা, মুনজুরুল ৩ বিঘা, এরফান আলী ১ বিঘা, ফরিদ আকন্দ ২ বিঘাসহ প্রায় ৩৫ জন কৃষকের রোপণ করা ব্র্যাকের ক্যারেজ জাতের আলুর চারা গজায়নি। জমিতে দু'একটি গাছ জন্মালেও পুরো ক্ষেত খালি পড়ে রয়েছে। অথচ তারা জয়পুরহাট সদরের ব্র্যাক সিডের ডিলার গোলাম রব্বানী, ক্ষেতলালের ওসমান, স্থানীয় ব্যবসায়ী মেহেদী হাসান, মুক্তার হোসেনসহ কয়েকজন বীজ ব্যবসায়ীর কাছ থেকে ক্যারেজ জাতের প্রায় ১২ লাখ টাকার বীজ আলু কিনেছিলেন। যা তারা ২০-২৫ দিন আগে প্রায় ৬০ বিঘা জমিতে রোপণ করলেও ১০ ভাগ চারাও গজায়নি।

ভুক্তভোগী কৃষকরা জানান, এ পর্যন্ত তাদের জমিতে খরচ হয়েছে বিঘা প্রতি প্রায় ৩২ থেকে ৩৫ হাজার টাকার মতো। যা থেকে তারা ১০ মণ আলুও পাবেন না বলে আশঙ্কা করছেন।

ধারকী গ্রামের কৃষক বজলু মিয়া (৪৮) বলেন, সদর উপজেলার ব্র্যাক সিডের ডিলার গোলাম রব্বানীর কাছ থেকে ১৫ বস্তা ব্র্যাকের ক্যারেজ আলু কিনে ৩ বিঘা জমিতে লাগিয়েছি, কিন্তু সেই জমিতে চারভাগের এক ভাগ গাছও ওঠেনি।

তিনি বলেন, এই তিনবিঘা জমিতে আমার খরচ হয়েছে প্রায় ১ লাখ টাকা। আলু ভালো হলে আমি সেখান থেকে প্রায় দুই লাখ টাকা লাভ করতাম। সেখানে এখন ২ থেকে আড়াই লাখ টাকার ক্ষতি সম্মুখীন হবো।

তবে ব্র্যাক সিডের ডিলার গোলাম রব্বানী জাগো নিউজকে বলেন, কৃষকদের কারণেই আলুর সমস্যা হয়েছে। আলুর জমির মাটি বেশি স্যাঁতস্যাঁতে থাকায় এই সমস্যা হয়েছে। এতে আমাদের কোনো দায়ভার নেই। বিষয়টি জানার পর কোম্পানিকে জানানো হয়েছে।

এ বিষয় জানতে চাইলে ব্র্যাকের টেরিটরি ম্যানেজার জহুরুল ইসলাম জাগো নিউজকে বলেন, কৃষকদের ভুলের কারণেই আলু পচে গেছে। কৃষকরা ভেজা মাটিতে আলু লাগানোর ফলেই এই সমস্যা হয়েছে।

জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম জাগো নিউজকে বলেন, এ বিষয়ে কৃষকদের কাছ থেকে একটি অভিযোগ পেয়েছি। এরইমধ্যে কৃষি অফিসার বরাবর ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।

জয়পুরহাট সদর উপজেলা কৃষি কর্মকর্তা রাফসিয়া জাহান জাগো নিউজকে বলেন, কৃষকদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর আমরা সেখানে গিয়ে খোঁজ খবর নিচ্ছি। তদন্তের পর ব্যবস্থা নেওয়া হবে।

আল মামুন/এফএ/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

এগ্রোটেক

লেজারে আগাছা দমন করা Carbon Robotics-এর আয় ১০ কোটি ডলার ছাড়াল, লক্ষ্য এখন আইপিও

সিয়াটলের লেজার-আগাছানাশক যন্ত্র নির্মাতা Carbon Robotics ২০২৬ সালের মার্চে শেষ হওয়া বছরে ১০ কোটি ডলার আয় অতিক্রম করেছে, একটি নতুন অঘোষিত কৃষিযন্ত্র বানাচ্ছে এবং শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার লক্ষ্য নিয়েছে, জানিয়েছেন প্রতিষ্ঠাতা Paul Mikesell।

এজিফান্ডনিউজ ২৪৩১ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
শাকসবজি

পেঁয়াজের দামে ধস, বিপাকে কৃষক

দেশের বিভিন্ন অঞ্চলে এবারও কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না পেঁয়াজ চাষিরা। বিশেষ করে রাজশাহী ও পাবনায় বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় পেঁয়াজের দামে বড় ধরনের ধস নেমেছে।

শাইখ সিরাজ১০ জুলাই ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

যেভাবে ডিম রান্না করলে একবার খেলে বারবার চাইবে

ডিম আমাদের খাবারের তালিকায় পরিচিত ও সহজলভ্য খাবার। পুষ্টিগুণে ভরপুর এই ডিম দিয়ে তৈরি করা যায় নানা রকম সুস্বাদু পদ। তবে সাম্প্রতিক সময়ে ঘরোয়া রান্নায় নতুন মাত্রা যোগ করেছে একটি জনপ্রিয় বিদেশি রেসিপি, চাইনিজ টমেটো এগ স্ক্র্যাম্বল। এই খাবারটি মূলত চীনের খুবই পরিচিত একটি ঘরোয়া পদ, যা এখন বাংলাদেশেও বেশ

জাগো নিউজ ২৪৬ মে ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()