এগ্রোটেকমাটির নিচে হাইড্রোজেল: ইলিনয়ের পরীক্ষায় সয়াবিনের ফলন একরে ১৯ বুশেল পর্যন্ত বেশি
বীজের নিচে রাখা দানাদার হাইড্রোজেল ‘ইন্টেলিজেল’ ভেজা সময়ে পানি শুষে শুকনো সময়ে ছাড়ে; প্রিসিশন প্ল্যান্টিংয়ের গবেষণা খামারে ২০২৪-এর শুষ্ক মৌসুমে সয়াবিনের ফলন একরে ১৯.২ বুশেল এবং ভেজা ২০২৫-এ প্রায় ৯ বুশেল বেড়েছে, তবে পণ্যটি ২০২৮ সালের আগে বাজারে আসছে না।
