পরিবেশচট্টগ্রামসহ ১৬ জেলায় বন্যার আভাস, এইচএসসি পরীক্ষা নিয়ে উদ্বেগ
চট্টগ্রামে ৪২ বছরের ইতিহাসে রেকর্ড বৃষ্টিপাত হয়েছে। জেলার তিন হাজার পরিবার ঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে রয়েছেন। উত্তরাঞ্চলের তিস্তা নদীর পানিও বিপৎসীমার কাছাকাছি। সব মিলিয়ে দেশের পাঁচ বিভাগের অন্তত ১৬ জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টির পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
