পরিবেশমানুষের কোলাহলে ঠিকানার সঙ্গে ডাকও বদলাচ্ছে হিমালয়ের মোনাল
ভারতীয় গবেষকদের পাঁচ বছরের দুটি গবেষণা বলছে, মানুষের উপস্থিতি বাড়ায় মোনাল পাহাড়ের আরও ওপরে সরে যাচ্ছে, আর পর্যটনকেন্দ্র চোপতার পাখিরা ৭০০টির বেশি রেকর্ড করা ডাকে শান্ত এলাকার চেয়ে তীক্ষ্ণ স্বরে ডাকছে।
