ফসলসবুজ পাহাড়ে সোনালি ধান ঘরে তুলতে ব্যস্ত জুমিয়ারা
সবুজ পাহাড়ের ঢালে ঢালে এখন জুমের পাকা ধানে সোনালি আভা। কোথাও জুমের ধান কাটার ধুম পড়েছে, কোথাও আবার পাকা ধান পাহারা দিচ্ছেন জুমচাষিরা। পাকা ধানের পাশাপাশি জুমে আবাদ করা অন্যান্য ফসলও ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন জুমিয়ারা।












