এগ্রোটেকতিন মিনিটে ধানের মান বলবে এআই যন্ত্র, পশ্চিমবঙ্গের ১০ জেলায় চালু হচ্ছে
পশ্চিমবঙ্গের সরকারি ধান ক্রয়কেন্দ্রে বসছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অটোমেটিক ফুড গ্রেন অ্যানালাইজার। নমুনা দিলে তিন মিনিটে আর্দ্রতা, ভাঙা ও অপুষ্ট দানা, পোকায় খাওয়া দানা, পাথর-ধুলোর হিসাবসহ ডিজিটাল রিপোর্ট দেবে যন্ত্রটি।
