লাইভস্টকরাজস্থানের উট গাবতলীতে, দাম হাঁকা হচ্ছে ৩০ লাখ
দরজায় কড়া নাড়ছে কোরবানির ঈদ। হাতে সময় আছে আর এক সপ্তাহের মতো। এরই মধ্যে ঢাকার পশুর হাটগুলো বসে গেছে। সেখানে আসা শুরু করেছে কোরবানির পশু। প্রতি ঈদুল আজহায় বিত্তবানরা বড় গরুর পাশাপাশি উট-দুম্বা কোরবানি দিয়ে থাকেন। তাদের জন্য এবারও গাবতলী পশুর হাটে ভারতের রাজস্থানের পুষ্কর থেকে আনা উট-দুম্বা তোলা হয়েছে
