সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৭ মিমি

রাজস্থানের উট গাবতলীতে, দাম হাঁকা হচ্ছে ৩০ লাখ

দরজায় কড়া নাড়ছে কোরবানির ঈদ। হাতে সময় আছে আর এক সপ্তাহের মতো। এরই মধ্যে ঢাকার পশুর হাটগুলো বসে গেছে। সেখানে আসা শুরু করেছে কোরবানির পশু। প্রতি ঈদুল আজহায় বিত্তবানরা বড় গরুর পাশাপাশি উট-দুম্বা কোরবানি দিয়ে থাকেন। তাদের জন্য এবারও গাবতলী পশুর হাটে ভারতের রাজস্থানের পুষ্কর থেকে আনা উট-দুম্বা তোলা হয়েছে

লাইভস্টক

দরজায় কড়া নাড়ছে কোরবানির ঈদ। হাতে সময় আছে আর এক সপ্তাহের মতো। এরই মধ্যে ঢাকার পশুর হাটগুলো বসে গেছে। সেখানে আসা শুরু করেছে কোরবানির পশু। প্রতি ঈদুল আজহায় বিত্তবানরা বড় গরুর পাশাপাশি উট-দুম্বা কোরবানি দিয়ে থাকেন। তাদের জন্য এবারও গাবতলী পশুর হাটে ভারতের রাজস্থানের পুষ্কর থেকে আনা উট-দুম্বা তোলা হয়েছে। এক জোড়া উটের দাম হাঁকা হচ্ছে ৬০ লাখ টাকা। সে হিসেবে একটি উটের ৩০ লাখ টাকা দাম হচ্ছে।

সোমবার (১০ জুন) গাবতলী পশুর হাটে গিয়ে এমনটি দেখা যায়। এসব উট-দুম্বা রাখা হয়েছে হাটের প্রধান সড়কের পাশে। আর উৎসুক জনতা ঘিরে ধরেছে এই মরুভূমির জাহাজকে। কেউ সেলফি তোলায় ব্যস্ত, কেউ আবার ভিডিও করছেন। দুটি উটের জন্য দেখা গেছে কয়েক ডজন ইউটিউবারকে। তারা ভিডিও তৈরিতে ব্যস্ত। তবে উট দেখার মানুষ থাকলেও ক্রেতা চোখে পড়েনি একজনও।

মিরপুর পল্লবী থেকে এসেছেন কমার্স কলেজের শিক্ষার্থী রাকিব হাসান, মারুফ হাসান, ঐশি, স্বপ্না ও আয়ানসহ অনেকে। এসব শিক্ষার্থী মূলত কোরবানির পশু দেখতে হাটে এসেছেন।

আরও পড়ুন:

মারুফ বলেন, আব্বু গ্রামের বাড়ি গাজীপুরে কোরবানি দেন। আমরা গরু কিনে ফেলেছি। তারপরও হাটে বন্ধুদের সঙ্গে এসেছি গরু দেখতে। এর মধ্যেই দেখি হাটে উট এসেছে। তাই উট দেখছি, খুব ভালো লাগছে।

বিশ্বের সবচেয়ে বড় উটের মেলা হয় রাজস্থানের পুষ্করে। শুধুমাত্র এই মেলা দেখার জন্য প্রচুর দেশি-বিদেশি পর্যটক এখানে আসেন। পর্যটকদের পাশাপাশি বাংলাদেশ থেকে অনেক ক্রেতাও যান উট কিনতে। গাবতলী কোটবাড়ি এলাকার শিপু দুটি উট এক মাস আগে কিনেছেন। এরপর সড়কপথে উট দুটি বৈধ উপায়ে সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে।

আরও পড়ুন:

মালিক শিপুর দাবি, প্রতি উটে ১৫-১৭ মণ মাংস মিলবে। তিনি উটের ব্যবসার সঙ্গে ১৫-১৬ বছর জড়িত বলে দাবি করেন। পরিচর্যা হিসেবে ঘাস, কুড়া ও ভুসি খাওয়ানো হচ্ছে উট দুটিতে।

শিপু বলেন, রাজস্থান থেকে দুটি উট নিয়ে এসে হাটে তুলেছি। আমাদের মূল উদ্দেশ্য কোরবানির সময় বিক্রি করা। আমরা প্রতি উটের দাম চাচ্ছি ৩০ লাখ টাকা। তবে ২৮ লাখ হলে বিক্রি করবো। ১৫ থেকে ১৭ মণ মাংস হবে প্রতি উটে।

হাটে দুম্বাও বিক্রি হচ্ছে। এই দুম্বাগুলোও রাজস্থান থেকে দেশে আনা হয়েছে। প্রতি দুম্বার দাম হাঁকা হচ্ছে ৩ লাখ টাকা। দাবি করা হচ্ছে এসব দুম্বা থেকে ১০০ কেজি মাংস মিলবে। দুম্বা মূলত ভেড়ার মতো দেখতে। পালনও একইভাবে করা হয়। এরা প্রতিদিন ভুসি, খৈল, ডালের খোসা ও চালে কুঁড়ো এবং নেপিয়ার ঘাস খায়।

এমওএস/জেডএইচ/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সরকারি সহযোগিতায় শৌখিন পায়রা রপ্তানি সম্ভব

দেশে বাড়ছে শৌখিন পায়রা পালনের বাণিজ্যিক উদ্যোগ। নরসিংদীতে এমনই এক সফল খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। সেখানে রয়েছে নানা জাতের বিদেশী পায়রা। উদ্যোক্তা বলছেন, সরকারের সহযোগিতা পেলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও এসব শৌখিন পায়রা রপ্তানি করা সম্ভব।

শাইখ সিরাজ১২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

ডিমের ভেতরেই লিঙ্গ নির্ণয়: পাঁচ বছরে ইউরোপের ৪০ শতাংশ বাজারে, যুক্তরাষ্ট্র দ্বিধায়

ডিম ফোটার আগেই বাচ্চার লিঙ্গ নির্ণয়ের প্রযুক্তি পাঁচ বছরে ইউরোপীয় ইউনিয়নের লেয়ার বাজারের শূন্য থেকে ৪০ শতাংশে পৌঁছেছে, পুরুষ বাচ্চা মারার ওপর নিষেধাজ্ঞার জোরে; যুক্তরাষ্ট্রে কেবল প্রিমিয়াম ব্র্যান্ডগুলো এটি নিয়েছে, খুচরা বিক্রেতারা বাড়তি দাম দিতে নারাজ।

এজিফান্ডনিউজ ২৪৯ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
লাইভস্টক

NoFence আনল তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 ও পশুপাল ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম

নরওয়ের ভার্চুয়াল ফেন্সিং কোম্পানি NoFence তাদের তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 বাজারে এনেছে—স্যাটেলাইট ব্যাকআপ আর এমন সফটওয়্যার নিয়ে, যা চারণের হিসাব নিজে লেখে, সময়সূচি ধরে পাল সরায় এবং গরমে আসা গাভি চিহ্নিত করে।

এজিফান্ডনিউজ ২৪৮ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()