মৎস্যসবজি-মাছের বাজার ফাঁকা, ফলের আড়তে টুকটাক বেচাকেনা
ঈদের দীর্ঘ ছুটিতে এখনো অনেক মানুষ রাজধানীতে ফেরেনি। ফলে ঢাকার ব্যস্ততম অঞ্চলগুলোর মধ্যে অন্যতম যাত্রাবাড়ী কাঁচাবাজার ও মাছের আড়তে বেচাকেনা জমে ওঠেনি এখনো। যদিও স্বাভাবিক সময়ে এই বাজারে ব্যাপক কর্মচাঞ্চল্য, কোলাহল দেখা যায়। কিন্তু ছুটির কারণে এখন দৃশ্যপট ভিন্ন। তবে ফলের দোকানগুলোতে কিছুটা ক্রেতা সমাগ




