রান্নাবান্নাখেলতে খেলতে ঘরে আগুন লাগিয়ে দিলো পোষা বিড়াল, ক্ষতি লাখ টাকার
রান্নাঘরে খেলতে খেলতে কোনোভাবে বৈদ্যুতিক ইনডাকশন কুকার চালু করে দিয়েছিল পোষা বিড়াল। আর তা থেকে লেগে যায় আগুন। এতে ফ্ল্যাটের ভেতর কয়েক লাখ টাকার জিনিসপত্র পুড়ে গেছে। সম্প্রতি চীনের সিচুয়ান প্রদেশে ঘটেছে এই ঘটনা।










