ফুলমিরসরাইয়ে সরিষা ঘরে তুলতে ব্যস্ত কৃষকরা, আবাদ বেড়েছে ৬২৫ হেক্টর
চট্টগ্রামের মিরসরাইয়ে চলতি মৌসুমে সরিষার বাম্পার ফলন হয়েছে। দিগন্তজোড়া মাঠে সরিষা ফুলের হলুদের সমারোহ শেষে ফলনের ভারে সরিষা গাছ নুয়ে পড়েছে। এখন চলছে ফসল কাটার ধুম। ফলন যেমন ভালো হয়েছে তেমনি ভালো দামের আশা কৃষকদের। এই উপজেলায় দিন দিন সরিষা আবাদ বাড়ছে। কম খরচে বেশি লাভবান হওয়ায় চাষিদের মধ্যে আগ্রহ বাড়












