সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৪%বাতাস ১১ কিমি/ঘ

সীতাকুণ্ডে সাপের কামড়ে প্রাণ গেলো গৃহবধূর

‎চট্টগ্রামের সীতাকুণ্ডে বিষধর সাপের কামড়ে গোপা ঘোষ নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের পূর্ব সৈয়দপুর গ্রামের দিলীপ ঘোষের বাড়িতে এই ঘটনা ঘটে। তিনি ওই বাড়ির পিন্টু কুমার ঘোষের স্ত্রী।

পরিবেশ

‎চট্টগ্রামের সীতাকুণ্ডে বিষধর সাপের কামড়ে গোপা ঘোষ নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের পূর্ব সৈয়দপুর গ্রামের দিলীপ ঘোষের বাড়িতে এই ঘটনা ঘটে। তিনি ওই বাড়ির পিন্টু কুমার ঘোষের স্ত্রী।

‎খোঁজ নিয়ে জানা গেছে, বুধবার রাতে গৃহবধূ গোপা ঘোষ (৪৭) বাড়ির পেছনে শৌচাগারে যায়। এসময় একটি সাপ তার পায়ে ছোবল দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত গোপা ঘোষ স্থানীয় মন্দির ভিত্তিক একটি বিদ্যালয়ে পাঠদান করাতেন।

‎স্থানীয় ইউপি সদস্য সজল কুমার শীল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

‎সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আলতাফ হোসেন বলেন, রাতে সাপে কাটা একটি রোগীকে স্বজনরা নিয়ে এসেছিল। কিন্তু রোগীর অবস্থা দেখে প্রাথমিকভাবে বোঝা যায় সাপে কাটার অনেকক্ষণ পর তাকে হাসপাতালে আনা হয়েছে। যার কারণে তাকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তিরি আরও বলেন, সাপে কাটা রোগীরকে যত দ্রুত সম্ভব চিকিৎসা দেওয়া ভালো। দেরি করলেই যেকোনো বিপদ হতে পারে।

‎এম মাঈন উদ্দিন/এফএ/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

জৈব

ঘাসের বোর্ড বানানো Plantd কারখানার বর্জ্য থেকে বায়োচার বানিয়ে বিক্রি করছে চাষিদের কাছে

নর্থ ক্যারোলাইনার নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান Plantd, যাদের উদ্বৃত্ত ঘাসের জৈববস্তু সরাতে মাসে ১৩ হাজার ডলার খরচ হচ্ছিল, সেই বর্জ্য থেকে বায়োচার তৈরির একটি পণ্যলাইন চালু করেছে এবং মাটির উন্নয়ন উপকরণ হিসেবে চাষিদের কাছে বিক্রি করছে।

এজিফান্ডনিউজ ২৪২৭ আগস্ট ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

বাতাস ও পানি থেকে এক অনুঘটকে অ্যামোনিয়া বানাতে চায় অস্ট্রেলিয়ার Facet Amtech

নাইট্রোজেন সারের মূল উপাদান অ্যামোনিয়া আলাদা হাইড্রোজেন প্ল্যান্ট ছাড়াই সরাসরি বাতাস ও পানি থেকে তৈরির অনুঘটক পাইলট করতে Facet Amtech ৩০ লাখ অস্ট্রেলীয় ডলারের সিড বিনিয়োগ তুলেছে; তাদের লক্ষ্য কার্বন মূল্য ছাড়াই খরচে জীবাশ্মভিত্তিক অ্যামোনিয়াকে হারানো।

এজিফান্ডনিউজ ২৪২৬ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
জৈব

সিলিকেট পাথরকে এক মৌসুমে গলা কার্বন-শোষক সারে বদলাতে ৫৪ লাখ ডলার তুলল Mafix

Stanford থেকে বেরিয়ে আসা Mafix ৫৪ লাখ ডলারের প্রি-সিড বিনিয়োগ তুলেছে সিমেন্ট চুল্লিতে চুনাপাথরের সঙ্গে সিলিকেট পাথর গরম করে এমন একটি খনিজ বানাতে, যা খেতে এক মৌসুমেই ক্ষয়ে যায়, কার্বন ডাই-অক্সাইড অপসারণ করে এবং উদ্ভিদের গ্রহণযোগ্য সিলিকন ও ক্ষারত্ব জোগায়।

এজিফান্ডনিউজ ২৪২০ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()