ফলমালচিং পদ্ধতিতে গ্রীষ্মকালীন তরমুজ চাষের সম্ভাবনা
ঝিনাইদহে মালচিং পদ্ধতিতে গ্রীষ্মকালীন তরমুজ চাষে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। পরীক্ষামূলক তরমুজ আবাদ করে সাফল্য পেয়েছেন কৃষক আব্দুর রহিম বাদশা। তার তরমুজ দেখতে ক্ষেতে ভিড় করছেন অনেকেই। ফলন ও স্বাদে খুশি কৃষকসহ কৃষি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারাও।












