শাকসবজিসোনারগাঁয়ে পেঁপে চাষে কৃষকের মুখে হাসি
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার অসংখ্য কৃষকের মধ্যে আবু তাহের (৩২) একজন। তিনি বছরব্যাপী বিভিন্ন রকমের ফসল চাষাবাদ করেন। এ বছর বেশি লাভের আশায় পেঁপে চাষের সিদ্ধান্ত নেন তিনি। এতে সাফল্যের মুখও দেখেছেন। বাগানে আশানুরূপ ফলনে মুখে হাসি ফুটেছে তার।












