লাইভস্টকসিন্ডিকেটের দৌরাত্ম্যে ক্ষতিগ্রস্ত পোল্ট্রি
চলমান করোনা (কোভিড-১৯) পরিস্থিতিতে সরকার ঘোষিত লকডাউনে বিপাকে পড়েছেন পোল্ট্রি খামারিরা। এর সঙ্গে যুক্ত হয়েছে সিন্ডিকেটের দৌরাত্ম্য। ফলে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন ক্ষুদ্র ও মাঝারি আকারের পোল্ট্রি খামারিরা। এমন পরিস্থিতিতে অনেক খামারের উৎপাদন বন্ধ হয়ে গেছে।

