পরিবেশগাছ লাগানোর উপযুক্ত সময় এখন নয়, তবে বোধটা ইতিবাচক
রোদের তীব্রতায় পুড়ছে দেশ। বিপর্যস্ত জনজীবন। হিটস্ট্রোকে মানুষ মারা যাওয়ার খবরও মিলছে। একটু স্বস্তির খোঁজে নানাজন নানা উদ্যোগ নিচ্ছে। অনেককে আবার এ তাপ থেকে বাঁচতে বৃক্ষরোপণেরও উদ্যোগ নিতে দেখা যাচ্ছে। কিন্তু এসময়ে বৃক্ষরোপণ ফলপ্রসূ হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা।












