স্বাস্থ্যরাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে ঘরে ঘরে ডেঙ্গু, রামেকে এ বছর ২৩ মৃত্যুর ১৬টিই দুই জেলার
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ১ জানুয়ারি থেকে ১১ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মারা যাওয়া ২৩ জনের ১০ জন চাঁপাইনবাবগঞ্জের, ৬ জন রাজশাহীর; চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় পরীক্ষিত ১৫০ বাড়ির ৫৪টিতে মিলেছে এডিসের লার্ভা।
