মৎস্যভরা মৌসুমেও ইটনার হাওরে মাছের আকাল: আড়তদারদের হিসাবে সরবরাহ ১১ কোটি থেকে নেমে ৩ কোটি টাকায়, দাম কেজিতে ২০০–৩০০ টাকা বেশি
কিশোরগঞ্জের ইটনা মৎস্য অফিসের হিসাবে প্রাকৃতিক জলাশয়ের উৎপাদন ২০২২-২৩-এর ৯,০১৪ টন থেকে বেড়ে ২০২৫-২৬-এ ১৪,৫৩৬ টন হলেও জেলেরা বলছেন গলদা, কাজলি, রুই, বাতাসি, বাছা, রিটা ও আইড় আগের ২৫ শতাংশও মিলছে না; নিষিদ্ধ জাল, ডুবুবাঁধ, নাব্যতা হ্রাস ও কীটনাশককে দুষছেন তাঁরা।
