ফলগোপালভোগেও জমেনি রাজশাহীর আম বাজার
বাজারে গোপালভোগ আম এলেও এখনো জমে ওঠেনি রাজশাহীর সবচেয়ে বড় আমের হাট বানেশ্বর বাজার। আমের এখন ভরা মৌসুম। বাজারে পাওয়া যাচ্ছে গোপালভোগ। আর নামার অপেক্ষায় রয়েছে হিমসাগর, লক্ষ্মণভোগ, ল্যাংড়াসহ বেশ কয়েক জাতের আম। তবে এখনো বাজারে আসছে না চাহিদা অনুযায়ী আম।












