ফসলমধুটিলা ইকোপার্ক চিড়িয়াখানার একমাত্র হরিণটি চুরি করে জবাই
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড়ে অবস্থিত মধুটিলা ইকোপার্কের ভেতরে থাকা মিনি চিড়িয়াখানার একমাত্র চিত্রা হরিণটি রাতের আঁধারে জবাই করে খেয়ে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ৭-৮ জনের সম্পৃক্ততা পাওয়া গেলেও একজনকে আটক করে জবাই করা হরিণের চামড়া উদ্ধার করেছে বনবিভাগ।


