সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৭ মিমি

হরিণ শিকারের ফাঁদসহ ৩ জেলে আটক

সুন্দরবনে হরিণ ও মাছ শিকারের প্রস্তুতিকালে তিন জেলেকে আটক করেছে বনবিভাগ। এসময় তাদের কাছ থেকে নৌকা, জাল ও হরিণ শিকারের ফাঁদ জব্দ করা হয়।

মৎস্য

সুন্দরবনে হরিণ ও মাছ শিকারের প্রস্তুতিকালে তিন জেলেকে আটক করেছে বনবিভাগ। এসময় তাদের কাছ থেকে নৌকা, জাল ও হরিণ শিকারের ফাঁদ জব্দ করা হয়।

শুক্রবার (৭ এপ্রিল) দিনগত রাত সাড়ে ৩টার দিকে বনের করমজল সংলগ্ন ৮ নম্বর খাল থেকে তাদের আটক করা হয়।

আটক জেলেরা হলেন অসিম শেখ (৩৫), জাকির হোসেন (৩৪) ও সাগর নাথ (২৩)। তারা মোংলার চিলা ও দক্ষিণ কাইনমারী এলাকার বাসিন্দা। পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (সহকারী বনসংরক্ষক) মাহবুব হাসান এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিয়মিত টহলের অংশ হিসেবে রাত সাড়ে ৩টার দিকে করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র সংলগ্ন ৮ নম্বর খালে গিয়ে দেখা যায়, সেখানে একটি নৌকা অবস্থান করছে। পরে নৌকাটিতে তল্লাশি চালিয়ে ২৫টি হরিণ শিকারের ফাঁদ, দুটি জাল জব্দ করা হয়। এছাড়া বনবিভাগের পাস পারমিট ছাড়া অবৈধভাবে বনে প্রবেশ এবং মাছ ও হরিণ শিকারের প্রস্তুতির দায়ে নৌকায় থাকা তিন জেলেকে আটক করা হয়।

আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে শনিবার (৮ এপ্রিল) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান বন কর্মকর্তা মাহবুব।

আবু হোসাইন সুমন/এসআর/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

মাছ ও চিংড়ির খাবারের পোস্টবায়োটিক JUV-এর উৎপাদন বড় বায়োরিঅ্যাক্টরে নিল Knip

বোস্টনের স্টার্টআপ Knip তাদের ফার্মেন্টেশনে তৈরি পোস্টবায়োটিক মাছের খাবার উপাদান JUV-এর উৎপাদন ১০ হাজার টন সক্ষমতার এক চুক্তিভিত্তিক কারখানায় সরিয়েছে; এটি সয়া বা ফিশমিলের বিকল্প নয়, বরং কম মাত্রায় ব্যবহারে চাষের মাছ ও চিংড়িকে চাপ সামলে বাঁচিয়ে রাখার উপাদান।

এজিফান্ডনিউজ ২৪১০ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
মৎস্য

চাঁদপুরে ইলিশের ডিমের বাণিজ্য, হুমকিতে প্রজনন

দেশের অন্যতম বড় ইলিশের বাজার চাঁদপুরের বড়স্টেশন মাছঘাট। ভরা মৌসুমেও এবার সেখানে ইলিশের সরবরাহ কম। ফলে চড়া দামে বিক্রি হচ্ছে মাছ। সেই সাথে নতুন কারবার হিসাবে হিসেবে যুক্ত হয়েছে আলাদা করে ইলিশের ডিম বিক্রি। বিস্তারিত জানাছেন শাইখ সিরাজ।

শাইখ সিরাজ১১ আগস্ট ২০২৬১ মিনিটের ভিডিও
মৎস্য

পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ আছি

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, পশুহাট ও পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ রয়েছি। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জাগো নিউজ ২৪৮ মে ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()