স্বাস্থ্যঢাকা মেডিকেলে পার্কিংয়ের দাবিতে অ্যাম্বুলেন্স ধর্মঘট, মরদেহ নিয়েও বিপাকে স্বজনেরা
হাসপাতাল প্রাঙ্গণে স্থায়ী পার্কিংয়ের দাবিতে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক ও চালকদের ধর্মঘটে মঙ্গলবার রোগী আর মরদেহ নিয়ে ঘণ্টার পর ঘণ্টা গাড়ি খুঁজেছেন স্বজনেরা। পরিচালক বলছেন, জায়গার সংকটে স্থায়ী পার্কিং দেওয়া হবে না।
