মৎস্যআলীপুরের ট্রলার বঙ্গোপসাগরে ডুবল, ১৫ জেলে জীবিত উদ্ধার
পটুয়াখালীর আলীপুর মৎস্যবন্দর থেকে মাছ ধরতে যাওয়া নতুন ট্রলার এমবি মায়ের দোয়া-৬ উত্তাল ঢেউয়ে তলা ফেটে গভীর বঙ্গোপসাগরে ডুবে গেছে; অন্য একটি ট্রলার ১৫ জেলেকে জীবিত উদ্ধার করলেও প্রায় ৫৫ লাখ টাকার ট্রলারটির খোঁজ মেলেনি।
