শাকসবজি‘অটো শিমে’ স্বপ্ন দেখছেন ঈশ্বরদীর কৃষকরা
যেদিকে চোখ যায় সেদিকেই মাঠের পর মাঠ শিমের ক্ষেতের দেখা মিলবে। শিমের লতা-পাতার সবুজ সমারোহের মাঝে গোলাপি সাদা ফুল যে কারো নজর কাড়বে। এর মধ্যেই কিছু কিছু গাছে শিম ধরতে শুরু করেছে। আগাম অটো শিমে এখন স্বপ্ন বুনছেন ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নের কৃষকরা।












