ফসলমিষ্টি পান চাষে সফল নাগরপুরের জহুরুল
টাঙ্গাইলে পান চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন জহুরুল ইসলাম (৩৮)। দারিদ্র্যকে বৃদ্ধাঙুলি দেখিয়ে তার সংসারে স্বচ্ছলতা ফিরেছে। জেলায় পান চাষির উদাহরণ এখন তিনি। জহুরুল নাগরপুর উপজেলার মামুদ নগর ইউনিয়নের ভাতশালা গ্রামের মৃত সরব আলীর ছেলে।












