ফলমিরসরাইয়ের চরে তরমুজ চাষ তিন বছরে ১৪৫ থেকে ১২০০ একরে
চট্টগ্রামের মিরসরাইয়ের চার ইউনিয়নের চরে ২০২৫ সালের মৌসুমে প্রায় ১২০০ একর জমিতে তরমুজ চাষ হয়েছে, যা ২০২২ সালে ছিল ১৪৫ একর। উপজেলা কৃষি অফিস ৩৫ থেকে ৪০ হাজার মেট্রিক টন ফলনের আশা করছিল, যার বাজারমূল্য প্রায় শত কোটি টাকা।

