সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ২৪ নভেম্বর ২০২৬
ঢাকা২২°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৮ কিমি/ঘ

পৃথিবীর সব কীটপতঙ্গ মরে গেলে কী হবে?

পোকামাকড়, কীটপতঙ্গ কখনো কখনো আপনার খাবারে এসে পড়ে, কখনো আপনাকে হয়তো কামড়েও দেয়। সে জন্য বিরক্ত হয়ে আপনি যদি এদের মারতে উদ্যত হন - তাহলে দু'বার ভাবুন ।

পোকামাকড়, কীটপতঙ্গ কখনো কখনো আপনার খাবারে এসে পড়ে, কখনো আপনাকে হয়তো কামড়েও দেয়। সে জন্য বিরক্ত হয়ে আপনি যদি এদের মারতে উদ্যত হন - তাহলে দু'বার ভাবুন ।

কারণ পৃথিবী জুড়েই পতঙ্গের সংখ্যা খুব দ্রতগতিতে কমে যাচ্ছে, এবং এটা এক বড় বিপদ।

খাদ্য উৎপাদন এবং আমাদের জীবজগতকে রক্ষার জন্য কীটপতঙ্গের ভুমিকার খুবই গুরুত্বপূর্ণ।

"পৃথিবীর সব কীটপতঙ্গকে আমরা যদি মেরে ফেলি, তাহলে আমরাও মারা যাবো" - বলছিলেন লন্ডনে ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের সিনিয়র কিউরেটর ড. এরিকা ম্যাকএ্যালিস্টার।

বিভিন্ন প্রাণী বা উদ্ভিদ মরে গেলে কীটপতঙ্গ হামলে পড়ে তাদের ওপর, এর ফলে পচনের প্রক্রিয়া দ্রুততর হয় আর তার ফলে মার্টির উর্বরতা বাড়ে।

"কল্পনা করুন তো, পোকামাকড় যদি মানুষ বা পশুপাখীর মল সাবাড় না করতো, তাহলে পৃথিবীর অবস্থা কি হতো? কীটপতঙ্গ না থাকলে আমাদের বিষ্ঠা আর মরা প্রাণীর মধ্যে বসবাস করতে হতো" - বলছেন ড. ম্যাকএ্যালিস্টার।

অন্যদিকে এই পোকামাকড় খেয়েই কিন্তু পাখী, বাদুড় এবং ছোট আকারের স্তন্যপায়ী প্রাণীরা বেঁচে থাকে।

মেরুদন্ডী প্রাণীর ৬০ শতাংশই বেঁচে থাকার জন্য কীটপতঙ্গের ওপর নির্ভরশীল।

সুতরাং পোকামাকড় না থাকলে পাখী, বাদুড়, ব্যাঙ এবং মিঠা পানির মাছও অদৃশ্য হয়ে যাবে" - বলছেন সিডনি বিশ্ববিদ্যালয়ের ড. ফ্রান্সিসকো সানচেজ-বেয়ো ।

তারা নিজেরাই কখনো হয় অন্যের খাদ্য, কখনো তারা হয় ইকোসিস্টেমের সেবক।

গুগলে দা এগ্রো নিউজকে আপনার পছন্দের সংবাদ উৎস করুন

বিবিসি বাংলাসূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

বন্যার তিন মাস পরও ঘুরে দাঁড়াতে পারেনি নেপালের পরিবারগুলো, শীতে সহায়তা চায় ডব্লিউএফপিপরিবেশ

বন্যার তিন মাস পরও ঘুরে দাঁড়াতে পারেনি নেপালের পরিবারগুলো, শীতে সহায়তা চায় ডব্লিউএফপি

আগস্টের বন্যায় নেপালে ঘরবাড়ি, ফসলি জমি, গবাদিপশু ও সড়ক ধ্বংস হয়েছে; ডব্লিউএফপি বলছে, পুনরুদ্ধারে জরুরি পর্বের চেয়ে অনেক বেশি সময় লাগবে এবং এক বছরের খাদ্য নিরাপত্তা ও পুষ্টি সহায়তায় বাড়তি ২ কোটি ৮০ লাখ ডলার দরকার।

ডব্লিউএফপি২৪ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
অস্ট্রেলিয়ার গরুর মাংস শিল্প: বন ও ছায়া বেড়েছে, ব্যথানাশকের ব্যবহারে ধীরগতিলাইভস্টক

অস্ট্রেলিয়ার গরুর মাংস শিল্প: বন ও ছায়া বেড়েছে, ব্যথানাশকের ব্যবহারে ধীরগতি

অস্ট্রেলিয়ান বিফ সাসটেইনেবিলিটি ফ্রেমওয়ার্কের ২০২৬ সালের হালনাগাদ প্রতিবেদনে চারণভূমিতে ১৯৯০ সালের পর সবচেয়ে বেশি বন আর ফিডলটে বাড়তি ছায়ার কথা আছে, তবে ব্যথাদায়ক পরিচর্যায় ব্যথানাশক দেন মাত্র ৩৪.৫ শতাংশ খামারি।

Beef Central২৪ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
অম্লীয় মাটিতে চুন দিলে তাপপ্রবাহের ধকল সামলাতে পারে শিকড়: নটিংহাম গবেষণাফসল

অম্লীয় মাটিতে চুন দিলে তাপপ্রবাহের ধকল সামলাতে পারে শিকড়: নটিংহাম গবেষণা

গবেষণাগারে অম্লীয় মাটির পিএইচ বাড়ালে তাপে আক্রান্ত শিকড়ে হাইড্রোজেন পারক্সাইড কম জমে এবং শিকড় দ্রুত সেরে ওঠে বলে নেচার কমিউনিকেশনসে প্রকাশিত যুক্তরাজ্যের নটিংহাম বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে; মাঠের ফসলে এখনো পরীক্ষা হয়নি।

গ্লোবাল এগ্রিকালচার২৪ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)