চীনের সুজুতে আইপিআরএস মাছ চাষ
চীনের সুজু শহরের সাংহাই ওশান ইউনিভার্সিটিতে বাস্তবায়িত IPRS (In-Pond Raceway System) এখন আধুনিক মাছ চাষের এক অনন্য উদাহরণ।
এই প্রযুক্তির মূল উদ্দেশ্য সীমিত জায়গায় অধিক ঘনত্বে বেশি মাছ উৎপাদন, পানির গুণগত মান বজায় রাখা এবং খাবার অপচয় রোধ করা।
চীনের উদ্যোক্তা টাইগার এবং বাংলাদেশি ব্যবসায়ী ফেরদৌস মুরাদ এই আইপিআরএস প্রকল্পে ঘনিষ্ঠভাবে যুক্ত আছেন। এই প্রযুক্তি ইতোমধ্যে বাংলাদেশেও ব্যবহার শুরু হয়েছে, টেকনাফে নেদারল্যান্ডস দূতাবাসের সহায়তায় একটি প্রকল্প চলছে।
আধুনিক প্রযুক্তির এই মাছ চাষ পদ্ধতি বাংলাদেশে মাছ উৎপাদনের নতুন দিগন্ত খুলে দিতে পারে। কম জায়গায় বেশি উৎপাদন, পানি দূষণ নিয়ন্ত্রণ, দ্রুত বৃদ্ধি ও আন্তর্জাতিক মানের মাছ সবই সম্ভব IPRS ব্যবস্থায়।





মন্তব্য
(০)