কর্পোরেট ছেড়ে ইনডোর প্লান্টের বিজনেস
মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্পোরেট চাকরি ছেড়ে ইনডোর প্লান্টের ব্যবসায় নেমে পড়লেন রাশেদ ইসলাম! এমবিএ ডিগ্রিধারী এই তরুণ বলেন আমি ইনডোর প্লান্টের ব্যবসা করি না, আমি প্রকৃতি নিয়ে ব্যবসা করি।
জাতীয় বৃক্ষমেলায় তার স্টলে ছিল টেরেরিয়াম, পালুদেরিয়াম, অর্নামেন্টাল প্লান্ট আর অ্যাকুয়ারিয়াম সাজানোর নানা উপকরণ। শুধু গাছ বিক্রি নয়, কোন গাছ কোথায় রাখবেন, কোন টব ব্যবহার করবেন, গ্রো লাইট কিভাবে কাজ করে সব কিছু বুঝিয়ে দেন তিনি। ইট পাথরের শহরে অ্যাপার্টমেন্টবাসীদের কাছে ইনডোর প্লান্টের চাহিদা দিন দিন বাড়ছে।





মন্তব্য
(০)