ডাকাতিয়া নদীর তীরে এই সাড়ে তিন একরের জায়গাটি একসময় পরিত্যক্ত ছিল। এখন শোভা পাচ্ছে নানা জাতের দৃষ্টিনন্দন ও দুর্লভ ফলের গাছ। চাঁদপুর সদরের শাহতলী গ্রামের সন্তান হেলাল উদ্দিনের উদ্যোগে গড়ে উঠেছে এই ‘ফ্রুটস ভ্যালি অ্যাগ্রো’। উদ্যোক্তা হেলাল উদ্দিন পেশায় সাংবাদিক হলেও, তার হৃদয়ে ছিল মাটির প্রতি টান আর ফলচাষের প্রতি গভীর ভালোবাসা। পৈতৃক জমিতে শখের বসে ফলের গাছ লাগানো শুরু করেছিলেন তিনি। যা আজ রূপ নিয়েছে এক অনন্য সংগ্রহশালায়। এখানে দেশ-বিদেশের দামী ও বিরল আমসহ রয়েছে বহু জাতের ফলের সমাহার।
গাছে গাছে ঝুলছে বাহারি রঙের আম, সবই বিদেশি জাতের। ৫৭টি বিদেশি জাতের এই আমের বাগান শুধু একটি ফলের বাগান নয় বরং এটি হেলাল উদ্দিনের স্বপ্ন, পরিশ্রম আর ভালোবাসার ফসল।
ফলের বাগানে প্রবেশ করতেই চোখে পড়ে সারি সারি আমগাছ। গ্রীষ্মের রোদে ঝলমল করছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একেকটি আমের কাঁচা গুটি। অনুষ্ঠান ধারণের সময় বেশিরভাগ আমই ছিলো অপরিপক্ক। তবে এসব আমের বিচিত্র রঙ ও সৌন্দর্যে সম্ভাবনারই ঝলক দিচ্ছে।





মন্তব্য
(০)