হোয়াজং কৃষি বিশ্ববিদ্যালয়ের এই হর্টিকালচার বিভাগ গবেষণায় বিশ্ব র্যাংকিং-এ যেমন এগিয়ে আছে চীনের বিশ্ববিদ্যালয়গুলোর মাঝেও এর অবস্থান প্রথম সারিতে। আমাদের অভ্যর্থনা জানাতে এগিয়ে এলেন এই বিভাগের শিক্ষার্থী বাংলাদেশের সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম এখানে পিএইচডি করছেন আলুর রোগতত্ত্ব নিয়ে।
দর্শক, বলে রাখি, যে হারে পৃথিবীর জনসংখ্যা বাড়ছে, সেই হারে খাদ্যের উৎপাদন বাড়ানো না গেলে খাদ্যসংকট বা দুর্ভিক্ষ মোকাবিলা কঠিন হয়ে যাবে। পৃথিবীর গবেষকরা খাদ্যসংকট মোকাবিলায় আলুকে বেছে নিয়েছেন। কারণ পৃথিবীর ১৫৯টি দেশে আলু চাষ হয়। এটি উপাদেয়, পুষ্টিকর এবং অধিক উৎপাদনশীল। যাতে রয়েছে ভিটামিনসহ সব ধরনের পুষ্টি উপাদান। আলুকে বলা হয় ‘কিং অব ভেজিটেবল’।





মন্তব্য
(০)