চীনের উহানে এশিয়ার বৃহত্তম কৃষি যন্ত্রপাতির প্রদর্শনী ২০২৩ | পর্ব ৩ |
এখানে একেকটি স্টলে বিস্ময়কর সব যন্ত্রপাতি। দেখার চেয়েও বোঝার আছে অনেক কিছু। দর্শনার্থীরা মনোযোগ দিয়ে জানার চেষ্টা করছেন কোন যন্ত্রে কতটুকু সুবিধা। এ যেন বিকশিত সময়ের গল্প। যেখানে কল্পনাকে দেয়া হয়েছে বাস্তবের রূপ। কৃত্রিমবুদ্ধিমত্তা ব্যবহারে যন্ত্রকে যন্ত্রের চেয়েও আধুনিক করার যে চেষ্টা চতুর্থ শিল্পবিপ্লবের সূচনা করেছে, এখানে কৃষিকাজে সেসব যন্ত্রের ব্যবহার কেমন হতে পারে তার স্পষ্ট প্রতিচ্ছবি ধরা পড়ছে।
কৃত্রিমবুদ্ধিমত্তা আর ইন্টারনেট অব থিংসের ব্যবহার যন্ত্রকে করেছে অটোমেটেড। কৃষিতে খরচের শতকরা ৫০ ভাগই চলে যায় শ্রমিকখাতে। তাই মানুষ ছাড়াই সব কাজ করার মতো সক্ষম করা হচ্ছে যন্ত্রকে।





মন্তব্য
(০)