ঘাটে রাখা ট্রলারে করে আমাদের যাত্রা শুরু হলো। সকালের প্রকৃতি জেগে উঠেছে। জেগেছে নদীতীরের মানুষ। বর্ষা শেষে শরতের এই সময়ে প্রকৃতি যেমনটা উজ্জ্বল ও সজীব থাকার কথা, যেমনটা দেখে এসেছি বিগত সময়ে, এখন আর তেমনটি নেই। নেই নদীর সেই টলটলে পানি, প্রকৃতিও যেন কেমন ধূসর!
নদীর এই ধারা মিশেছে আড়িয়াল বিলে। ১৩৬ বর্গ কিলোমিটার আয়তনের এই বিল প্রাণিবৈচিত্র্য আর জীবন ও জীবিকার এক অনন্য ক্ষেত্র।
এক সময় আড়িয়াল বিলের মাছের সুনাম ছিলো দেশ জুড়ে। কিন্তু এখনকার জেলেরা বলছেন আগের মতো মাছ আর মিলছে না বিলের পানিতে।





মন্তব্য
(০)