সময়ের বিবর্তনে সবকিছু পাল্টে যাচ্ছে। পাল্টে যাচ্ছে কৃষি, জীবন-জীবিকা, সাফল্য সবকিছুই। গোটা বিশ্বেই চলছে এ পরিবর্তনের হাওয়া। যার প্রভাব সবচেয়ে বেশি পড়ছে পরিবেশ, প্রকৃতি আর কৃষিতে। ফলে কৃষি এখন আর শুধুই কৃষকের বিষয় নয়। এখানে যুক্ত হচ্ছে বড় বড় ব্যবসায়ী, গবেষক, পেশাজীবী থেকে শুরু করে অনেকেই। যাদের হাত ধরে কৃষি রূপান্তরিত হচ্ছে বাণিজ্যিক আকারে।
কৃষির হিসাব পৌঁছে যাচ্ছে বড় বড় বিনিয়োগকারীদের কাছে। এসব দেখে একটু ভালো থাকার প্রত্যাশায় অথবা কর্মজীবন হিসাবে কৃষি পেশা বেছে নেওয়া অথবা লাভের অংক গুণতে অনেকেই এখন কৃষিকে বেছে নিচ্ছেন। টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলার বোয়ালী গ্রামের শফিকুল ইসলামও তেমনি একজন।





মন্তব্য
(০)