সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘ

টক-মিষ্টি স্বাদে ইলিশ-আমড়ার লোভনীয় জুটি

ইলিশ মানেই বাঙালির পছন্দের তালিকায় এক নম্বরে থাকা একখানা স্বাদ! আর সেই ইলিশ যদি টক-ঝাল-মিষ্টির এক অপূর্ব বন্ধনে বাঁধা পড়ে আমড়ার সঙ্গে—তাহলে তো কথাই নেই! চলুন জেনে নেই একদম ভিন্ন স্বাদের এক রেসিপি, আমড়া দিয়ে ইলিশের টক।

মৎস্য

ইলিশ মানেই বাঙালির পছন্দের তালিকায় এক নম্বরে থাকা একখানা স্বাদ! আর সেই ইলিশ যদি টক-ঝাল-মিষ্টির এক অপূর্ব বন্ধনে বাঁধা পড়ে আমড়ার সঙ্গে—তাহলে তো কথাই নেই! চলুন জেনে নেই একদম ভিন্ন স্বাদের এক রেসিপি, আমড়া দিয়ে ইলিশের টক।

উপকরণ১. ইলিশ মাছ ৪ টুকরা২. হলুদ গুঁড়া আধা চা চামচ৩. লবণ স্বাদমতো৪. সরিষার তেল ৩ টেবিল চামচ৫. পাঁচফোড়ন ১ চা চামচ৬. শুকনো লাল মরিচ ২টি৭. পেঁয়াজ বাটা আধা কাপ৮. রসুন বাটা ১ চা চামচ৯. কাঁচা মরিচ ৪-৫টি (চিরে রাখা)১০. আমড়া ৬টি (খোসা ছাড়িয়ে ফালি করে কাটা)১১. তেঁতুলের ঘন ক্বাথ আধা কাপ১২. পানি প্রয়োজনমতো১৩. চিনি আধা চা চামচ

আরও পড়ুন:

রান্নার ধাপগুলো এক নজরেইলিশ টুকরোগুলোতে হালকা হলুদ ও এক চিমটি লবণ মেখে রেখে দিন প্রায় ১৫ মিনিট। এতে মাছের কাঁচা গন্ধ চলে যাবে এবং রান্নার সময় স্বাদ আরও ফুটে উঠবে। কড়াইয়ে সরিষার তেল গরম করে ইলিশ টুকরোগুলো হালকা করে ভেজে তুলে রাখুন। বেশি ভাজবেন না, ইলিশের কোমলতা যেন বজায় থাকে।

এখন ওই একই কড়াইয়ে দিন পাঁচফোড়ন ও শুকনো মরিচ। গন্ধ ছড়াতে শুরু করলেই দিয়ে দিন পেঁয়াজবাটা ও রসুনবাটা। নরম করে কষে নিন। মসলা কষা হয়ে এলে মিশিয়ে দিন হলুদ, লবণ ও কাঁচা মরিচ।

এরপর ফালি করা আমড়া দিয়ে ২-৩ মিনিট নেড়ে নিন। এবার দিন তেঁতুলের ক্বাথ। সঙ্গে একটু পানি যোগ করে ঢেকে দিন। আমড়া সেদ্ধ হয়ে কিছুটা নরম হয়ে এলে দিন ভাজা ইলিশ। খুব নরম হাতে নেড়ে দিন যাতে মাছ না ভাঙে। ঢেকে দিন আরও ৫-৭ মিনিট অল্প আঁচে। শেষে এক চিমটি চিনি ছিটিয়ে দিন-এই মিষ্টি টাচটাই ইলিশ-আমড়ার টককে দিবে অনন্য এক মাত্রা।

পরামর্শএই পদটি সবচেয়ে ভালো লাগে সাদা ভাতের সঙ্গে। ভাতের গরম ভাপে যখন টক-মিষ্টি ঝাঁঝালো ঝোল আর ইলিশের ঘ্রাণ মিশে যাবে, তখন আপনি বুঝতে পারবেন-এটাই তো ছিল আজকের স্বাদের গল্প!

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

মাছ ও চিংড়ির খাবারের পোস্টবায়োটিক JUV-এর উৎপাদন বড় বায়োরিঅ্যাক্টরে নিল Knip

বোস্টনের স্টার্টআপ Knip তাদের ফার্মেন্টেশনে তৈরি পোস্টবায়োটিক মাছের খাবার উপাদান JUV-এর উৎপাদন ১০ হাজার টন সক্ষমতার এক চুক্তিভিত্তিক কারখানায় সরিয়েছে; এটি সয়া বা ফিশমিলের বিকল্প নয়, বরং কম মাত্রায় ব্যবহারে চাষের মাছ ও চিংড়িকে চাপ সামলে বাঁচিয়ে রাখার উপাদান।

এজিফান্ডনিউজ ২৪১০ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
মৎস্য

চাঁদপুরে ইলিশের ডিমের বাণিজ্য, হুমকিতে প্রজনন

দেশের অন্যতম বড় ইলিশের বাজার চাঁদপুরের বড়স্টেশন মাছঘাট। ভরা মৌসুমেও এবার সেখানে ইলিশের সরবরাহ কম। ফলে চড়া দামে বিক্রি হচ্ছে মাছ। সেই সাথে নতুন কারবার হিসাবে হিসেবে যুক্ত হয়েছে আলাদা করে ইলিশের ডিম বিক্রি। বিস্তারিত জানাছেন শাইখ সিরাজ।

শাইখ সিরাজ১১ আগস্ট ২০২৬১ মিনিটের ভিডিও
মৎস্য

পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ আছি

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, পশুহাট ও পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ রয়েছি। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জাগো নিউজ ২৪৮ মে ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()