সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৯%বাতাস ১০ কিমি/ঘবৃষ্টি ২.৮ মিমি

থাইল্যান্ডের বারোমাসি কাঁঠালে হাবিব খানের সাফল্য

থাইল্যান্ডের বারোমাসি কাঁঠালের বাগান করে সাড়া ফেলেছেন যশোরের মণিরামপুর উপজেলার হাবিবুর রহমান খান। ছোট ছোট গাছে সারি সারি কাঁঠাল যেন নতুন সম্ভাবনার গল্প বলছে। আঠাবিহীন সুস্বাদু এই কাঁঠালের ফলন আসায় খুশি বাগান মালিক। কৃষি বিভাগ বলছে, এই কাঁঠাল বাণিজ্যিকভাবে ছড়িয়ে দিতে পারলে খাদ্য-পুষ্টির ক্ষেত্রে গুরু

ফল

থাইল্যান্ডের বারোমাসি কাঁঠালের বাগান করে সাড়া ফেলেছেন যশোরের মণিরামপুর উপজেলার হাবিবুর রহমান খান। ছোট ছোট গাছে সারি সারি কাঁঠাল যেন নতুন সম্ভাবনার গল্প বলছে। আঠাবিহীন সুস্বাদু এই কাঁঠালের ফলন আসায় খুশি বাগান মালিক। কৃষি বিভাগ বলছে, এই কাঁঠাল বাণিজ্যিকভাবে ছড়িয়ে দিতে পারলে খাদ্য-পুষ্টির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জানা যায়, উপজেলার মশ্মিমনগর গ্রামের হাবিবুর রহমান খান দেড় বছর আগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঢাকার মাধ্যমে থাইল্যান্ড থেকে দেড়শ বারোমাসি কাঁঠাল জাতের কলম আনেন। নানা প্রতিবন্ধকতা পেরিয়ে কৃষি মন্ত্রণালয়সহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হর্টিকালচার বিভাগের অনুমতিতে এই চারা থাইল্যান্ড থেকে আনা হয়। এরপর এলাকায় নিয়ে ১ একর জমিতে রোপণ করেন।

কাঁঠাল বাগানে গিয়ে দেখা যায়, সরু সরু গাছ। বাঁশের খুঁটি দিয়ে ঠেস দিয়ে রাখা। সেই গাছের গোড়া থেকে ওপরের চিকন ডালে ঝুলছে কাঁঠাল। প্রতিটি গাছের গোড়া থেকে আগা পর্যন্ত কাঁঠাল ঝুলে আছে। কাঁঠালের ভারে গাছের ডাল নুয়ে পড়েছে। বাধ্য হয়ে পরিপক্ব হওয়ার আগেই কেটে ফেলছেন।

কাঁঠাল গাছের পরিচর্যায় ব্যস্ত হাফিজুর রহমান জানান, ভার্মি কম্পোস্ট দিয়ে জমি প্রস্তুত করে ১৮ মাস আগে ভাদ্র মাসে চারা রোপণ করা হয়। রোপণের ২ মাস পর গাছে কাঁঠালের মুচি আসা শুরু হয়। তবে গাছ ছোট হওয়ায় মুচি কেটে ফেলা হয়।

তিনি জানান, এ বছর প্রতিটি গাছে ২০-৩০টি কাঁঠাল ধরেছে। ছোট গাছের মুচি কেটে ফেলা হয়েছে। তুলনামূলক একটু বড় গাছে কাঁঠাল রাখা হয়। চিকন ডালগুলো কাঁঠালের ভারে ভেঙে পড়ার উপক্রম হলে পরিপক্ব হওয়ার আগেই ইচড় হিসেবে ৪০ টাকা কেজি দরে ৫০০ কাঁঠাল বাজারে বিক্রি করা হয়েছে। এখনো অনেক কাঁঠাল ঝুলছে।

কৃষক হাবিবুর রহমান খান বলেন, 'নানা প্রতিবন্ধকতা পেরিয়ে কৃষি বিভাগের অনুমতি নিয়ে দেড়শ চারা দেশে আনা হয়। এই চারা জীবাণুমুক্ত করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে ১ সপ্তাহ কোয়ারেন্টাইনে রাখা হয়। এরপর ১ একর জমিতে রোপণ করি।'

তিনি বলেন, 'এই কাঁঠাল পাকার সপ্তাহখানেক আগেই সুগন্ধ ছড়ায়। আঠাবিহীন রসালো কোষ খেতে সুস্বাদু ও মিষ্টি। আগামী বছর কলম উৎপাদন করে বাজারজাত করবো। কাঁঠালের কোয়া প্যাকেটজাত করে দেশের শপিংমলে পাঠাবো। এ ছাড়া আগামী বছর থেকে কাঁঠালের কলম সারাদেশে ছড়িয়ে দিতে চাই।'

মণিরামপুরের মশ্মিমনগর ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. হাসানুজ্জামান বলেন, 'এ কাঁঠাল বাণিজ্যিকভাবে চাষের সুযোগ আছে। আঠার কারণে তরুণ প্রজন্ম কাঁঠাল খেতে চায় না। আঠা না থাকায় এটি সবাই খেতে পারবে। ফলে পুষ্টির চাহিদা পূরণ হবে।'

তিনি বলেন, 'বারোমাসি এ কাঁঠালে বছরে ৩-৪ বার ফুল আসার কথা। মাত্র একটি সিজন পার হওয়ায় সেভাবে এখনো দেখা হয়নি। তবে বাণিজ্যিকভিত্তিতে এ কাঁঠাল চাষ ছড়িয়ে দিতে পারলে লাভবান হওয়া যাবে। নিয়মিত কাঁঠাল বাগানের খোঁজ রাখি। পরামর্শও দিয়ে থাকি।'

মণিরামপুর উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার শারমিন শাহানাজ বলেন, 'সংশ্লিষ্ট এলাকার উপ-সহকারী কৃষি কর্মকর্তারা নিয়মিত বাগানটি দেখভাল করেন এবং খোঁজ-খবর রাখেন। পাশাপাশি কৃষি বিভাগ থেকে প্রয়োজনীয় পরামর্শও দেওয়া হয়।'

মিলন রহমান/এসইউ/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

কেরানীগঞ্জে উচ্চমূল্যের ফল চাষে দুই তরুণের সাফল্য

গতানুগতিক শিল্পের গণ্ডি পেরিয়ে কৃষিতে নতুন ভবিষ্যৎ খুঁজছেন শিক্ষিত তরুণরা। ঢাকা-মাওয়া মহাসড়ক সংলগ্ন দক্ষিণ কেরানীগঞ্জে ২৫ বিঘা জমি লিজ নিয়ে উচ্চমূল্যের অপ্রচলিত ফলের আধুনিক চাষাবাদ শুরু করেছেন দুই তরুণ শিল্পোদ্যোক্তা। শাম্মাম, রকমেলন ও ব্ল্যাক বেবি তরমুজ চাষে প্রথমবারেই এসেছে বড় সাফল্য।

শাইখ সিরাজ৫ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
এগ্রোটেক

চাষিকে তথ্য-বিশ্লেষক হতে হবে না, বলছেন Orchard Robotics-এর Charlie Wu

Orchard Robotics-এর প্রতিষ্ঠাতা Charlie Wu বলছেন, ট্রাক্টরে বসানো তাঁদের এআই ক্যামেরা গাছ ধরে ধরে ফল গোনে ও মাপে, শ্রম ও উপকরণ সাশ্রয়ে প্রথম বছরেই তিন থেকে দশ গুণ ফেরত দেয়; আপেল থেকে কোম্পানিটি এখন আরও এক ডজন ফসলে যাচ্ছে।

এজিফান্ডনিউজ ২৪২ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()