সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৯%বাতাস ১২ কিমি/ঘ

তেল সংকটে সেচ না পেয়ে হতাশায় কৃষক

জ্বালানি তেলের সংকট নিয়ে চরম উদ্বেগ ও হতাশা বিরাজ করছে গাইবান্ধার কৃষকদের মাঝে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শ্যালো মেশিনের মাধ্যমে সেচ নির্ভর কৃষকরা। শ্রমিক মজুরি বৃদ্ধি, সারের উচ্চ মূল্য ও পানির স্তর নেমে যাওয়ায় খরচ বৃদ্ধি পাওয়ার পরও তেল সংকট যেন কৃষকদের মড়ার ওপর খাড়া ঘা-এর মতো অবস্থা হয়েছে।

ফসল

জ্বালানি তেলের সংকট নিয়ে চরম উদ্বেগ ও হতাশা বিরাজ করছে গাইবান্ধার কৃষকদের মাঝে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শ্যালো মেশিনের মাধ্যমে সেচ নির্ভর কৃষকরা। শ্রমিক মজুরি বৃদ্ধি, সারের উচ্চ মূল্য ও পানির স্তর নেমে যাওয়ায় খরচ বৃদ্ধি পাওয়ার পরও তেল সংকট যেন কৃষকদের মড়ার ওপর খাড়া ঘা-এর মতো অবস্থা হয়েছে।

কৃষকদের দাবি, দ্রুত সময়ে মধ্য তেলের সমস্যা সমাধান না করতে পারলে ব্যাপক ক্ষতির মুখে পড়বেন তারা।

সরেজমিনে দেখা যায়, জেলার দিগন্ত জুড়ে সবুজের সমরোহ। সবুজ ধান গাছ, দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন। কৃষকরা শরীর ঘামা ফসল গোলায় তুলতে দিন গুনছেন। এর মধ্যই তাদের মাথায় হাত। হঠাৎ করে তেল সংকটের কারণে ভালো মতো বোরে আবাদের ভরা মৌসুমে জমিতে সঠিক সময়ে পানি দিতে পারছেন না। অনেক জমির ধানের শীষ বের হওয়ার উপক্রম। সেসব জমিতে পানি নেই। অনেক জমি পানির অভাবে মাটি ফেঁটে গেছে। যে সময় কৃষকের মুখে হাসি থাকার কথা, সেই সময় তাদের কপালে দুশ্চিন্তার ভাঁজ। অনেক কৃষক তেলের জন্য এক পাম্প থেকে অন্য পাম্পে ঘুরছেন। দুই-তিনবার ঘোরার পরও মিলছে না তেল।

কৃষি বিভাগ বলছে, সেচ যাতে ব্যাহত না হয়, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি কৃষকদের পানির অপচয় রোধেও সচেতন হতে হবে। এসব পরামর্শ কৃষকদের দিতে মাঠপর্যায়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা কাজ করছেন।

গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চলতি মৌসুমে এবার জেলায় এক লাখ ২৯ হাজার ২০ হেক্টর বোরো আবাদসহ প্রায় এক লাখ ৬৭ হাজার ২৯৪ হেক্টর জমিতে আবাদ রয়েছে।

কৃষকরা বলেন, বোরো ধানের জমিতে এ সময়ে নিয়মিত সেচ প্রয়োজন। ধানের গোড়ায় সব সময় পানি ধরে রাখতে হবে। জমিতে একদিন পর পর সেচ দিতে হয়। কিন্তু পাম্পে গিয়ে পর্যাপ্ত ডিজেল না পাওয়ায় সেচ দেওয়া কঠিন হয়ে পড়ছে। এতে ফলন কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

কৃষকদের হিসেবে, এক বিঘা জমিতে বোরো ধান উৎপাদন খরচ হয় প্রায় ১৬-১৭ হাজার টাকা। সেখানে প্রতি বিঘায় গড়ে ধান উৎপাদন হয় ২৪-২৬ মণ।

গাইবান্ধা সদর উপজেলার লক্ষীপুরের কৃষক মোজাহিদুল ইসলাম বলেন, তেল পাম্পে গেলে এক লিটার থেকে সর্বোচ্চ দুই লিটার তেল দিচ্ছে। তেল পাওয়া না গেলে বোরো ধানের জমিতে পর্যাপ্ত সেচ দিতে পারছি না। এখন বোরো ধানে খুব পানির দরকার পড়ে।

সুন্দরগঞ্জের হরিপুর ইউনিয়নের কৃষক আব্দুল মতিন বলেন, ডিজেল না পেয়ে সময়মতো জমিতে পানি দেওয়া যাচ্ছে না। ধানের চারা শুকিয়ে যাচ্ছে। এখন যদি পানি না দেই, পুরো ফসলই নষ্ট হয়ে যাবে।

সদর উপজেলার বোয়ালীর কৃষক রহিম উদ্দিন বলেন, আগে পাম্পে গেলেই তেল পাওয়া যেত, এখন ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও খালি হাতে ফিরতে হচ্ছে। তেলের দামও বেড়েছে, ফলে খরচ বেড়ে গেছে দ্বিগুণ।

গোবিন্দগঞ্জের বিশুবাড়ির কৃষক মজনু মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা দিন এনে দিন খাওয়া মানুষ। সেচ দিতে না পারলে ফসল হবে না, আর ফসল না হলে পরিবার চালানোই কঠিন হয়ে যাবে।

স্থানীয় কৃষকদের অভিযোগ, জ্বালানি সংকটের কারণে সেচ কার্যক্রম ব্যাহত হওয়ায় বোরো মৌসুমে উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক না হলে কৃষকদের লোকসান আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তারা।

তেল পাম্প মালিকরা বলছেন, চাহিদা তুলনায় কম পরিমাণ তেল আসায় এ সমস্যা হচ্ছে। তবে যতটুকু তেল পাওয়া যায়, তা সবাইকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

কৃষি বিভাগের মাঠ পর্যায়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা জানান, এসময় ধানের জমিতে পর্যাপ্ত পরিমাণ পানি ধরে রাখতে হবে। কয়েক দফায় বৃষ্টি হওয়ার কারণে ধানের জমিতে সেচ দেওয়ার প্রয়োজন হয়নি। তবে এ সময়ে জমিতে পানির সেচের প্রয়োজন রয়েছে। যে সকল কৃষক শ্যালো মেশিনে আবাদ করছেন, তারা তেল সংকটের কারণে জমিতে পানি দিতে পারছেন না।

গাইবান্ধা কৃষি সম্প্রসারণের উপ-পরিচালক আতিকুল ইসলাম বলেন, বোরো ধানের জমিতে পানি থাকতে হবে। এসময় জমিতে পানি ধরে রাখতে না পারলে ফসল হানির শঙ্কা রয়েছে। এ বিষয়ে মাঠপর্যায়ে কৃষকদের বিভিন্ন ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে।

আনোয়ার আল শামীম/এমএন/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফসল

সম্পর্কিত খবর

ফসল

ক্যামেরায় সয়াবিনের রোগ ধরা পড়ে দেরিতে, লক্ষণের আগেই সংকেত চান InnerPlant-এর বিজ্ঞানীরা

InnerPlant-এর দুই বিজ্ঞানীর মত, ড্রোন, ক্যামেরা বা এআই—সবই সয়াবিনের ছত্রাক রোগ ধরে লক্ষণ দেখা দেওয়ার পরে, যখন স্প্রে করার সময় পেরিয়ে গেছে; তাঁদের প্রস্তাব, সংক্রমণের প্রায় ১০ দিন আগেই সংকেত দিতে পারে এমন গাছ।

এজিফান্ডনিউজ ২৪১১ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
এগ্রোটেক

ট্রাক্টরের গতিতে মাটির এনপিকে মানচিত্র: ১ কোটি ২৫ লাখ ডলার তুলল TerraBlaster

মঙ্গলযানে প্রথম ব্যবহৃত লেজার-প্রযুক্তিতে ট্রাক্টর চলার সঙ্গে সঙ্গে মাটির নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম ও পিএইচ পড়া TerraBlaster ২০২৭ সালে বাণিজ্যিক বিক্রির আগে Ulu Ventures-এর নেতৃত্বে ১ কোটি ২৫ লাখ ডলারের সিড বিনিয়োগ তুলেছে।

এজিফান্ডনিউজ ২৪২৫ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
ফসল

কৃষি নিয়ে সরকারের পদক্ষেপের ১৮০ দিন

বাংলাদেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তার অন্যতম ভিত্তি কৃষি। অথচ ন্যায্যমূল্য, মানসম্মত সার-কীটনাশক, সেচ, কৃষিঋণ ও শস্যবীমা পেতে কৃষক দীর্ঘদিন অবহেলিত। কৃষকের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকার নতুন উদ্যোগ নিয়েছে।

শাইখ সিরাজ২২ আগস্ট ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()