সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৯%বাতাস ১০ কিমি/ঘবৃষ্টি ২.৮ মিমি

টার্কি মুরগি কম ডিম দিলে যা করবেন

আমাদের দেশে এখন অনেক অঞ্চলে বাণিজ্যিকভাবে টার্কি মুরগি পালন করা হচ্ছে। বেশ লাভজনক হওয়ায় দিন দিন এটির পালন বৃদ্ধি পাচ্ছে। তবে টার্কি মুরগি পালনের নিয়ম-কানুন ভালোভাবে জেনে না নিলে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

লাইভস্টক

আমাদের দেশে এখন অনেক অঞ্চলে বাণিজ্যিকভাবে টার্কি মুরগি পালন করা হচ্ছে। বেশ লাভজনক হওয়ায় দিন দিন এটির পালন বৃদ্ধি পাচ্ছে। তবে টার্কি মুরগি পালনের নিয়ম-কানুন ভালোভাবে জেনে না নিলে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বর্তমানে টার্কি খামারিরা যেসব সমস্যায় পড়ছেন এর মধ্যে অন্যতম হলো টার্কি মুরগির অল্প পরিমাণে ডিম দেওয়া। অনেকেই ডিম অল্প দেওয়ার কারণ খুঁজে পাচ্ছেন না।

টার্কি মুরগির ডিম কম দেওয়ার প্রধান কারণ হলো, পরিমাণ মতো খাবার না দেওয়া। এর পাশাপাশি ডিম পাড়ার পরিবেশ, জৈব নিরপত্তা নিশ্চিত না করা, মাসিক, সাপ্তাহিক কিছু ওষুধ প্রয়োগ না করা, ক্যালসিয়াম, ফসফরাসের ঘাটতি এসব কারণেও ডিম কম দিতে পারে টার্কি মুরগি।

সর্বপ্রথম পরিমাণ মতো একটা পূর্ণ বয়স্ক টার্কি মুরগির সুষম ও পুষ্টিকর খাবার সরবরাহ নিশ্চিত করতে হবে। পূর্ণ বয়স্ক স্ত্রী টার্কির জন্য প্রতিদিন ১৩০ থেকে ১৫০ গ্রাম খাবার দিতে হবে। খেয়াল রাখতে হবে ক্যালসিয়াম, ফসফরাস যেন কোনোভাবেই কম না হয়।

এর মধ্যে প্রোটিনযুক্ত খাবার ১৬ থেকে ১৭ গ্রাম, এনার্জি ২৮০০ কিলো ক্যালোরি (প্রতি কেজি খাদ্যে) থাকতে হবে। পুরুষ টার্কির জন্য ১৮০ থেকে ১৯০ গ্রাম সুষম ও পুষ্টিকর খাবার সরবরাহ নিশ্চিত করতে হবে।

সাধারণত টার্কি মুরগি শুরুর দিকে একটু কম ডিম দেয়, ১৩ থেকে ১৪ মাস বয়সে বেশি ডিম দিয়ে থাকে। মাসিক, সাপ্তাহিক কিছু ওষুধ আছে সেগুলোও নিয়মিতভাবে ব্যবহার করতে হবে। সর্বপরি পরিচর্যার মধ্যে রাখতে হবে।

টার্কি মুরগি সাধারণত বছরে ১৩০ থেকে ১৪০টি আর সিজনে ৩০ থেকে ৩৫টি ডিম দেয়। এমন হলে মনে করতে হবে সঠিকভাবে ডিম দিচ্ছে টার্কি মুরগি। চিন্তিত হওয়ার কোনো কারণ নেই।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সরকারি সহযোগিতায় শৌখিন পায়রা রপ্তানি সম্ভব

দেশে বাড়ছে শৌখিন পায়রা পালনের বাণিজ্যিক উদ্যোগ। নরসিংদীতে এমনই এক সফল খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। সেখানে রয়েছে নানা জাতের বিদেশী পায়রা। উদ্যোক্তা বলছেন, সরকারের সহযোগিতা পেলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও এসব শৌখিন পায়রা রপ্তানি করা সম্ভব।

শাইখ সিরাজ১২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

ডিমের ভেতরেই লিঙ্গ নির্ণয়: পাঁচ বছরে ইউরোপের ৪০ শতাংশ বাজারে, যুক্তরাষ্ট্র দ্বিধায়

ডিম ফোটার আগেই বাচ্চার লিঙ্গ নির্ণয়ের প্রযুক্তি পাঁচ বছরে ইউরোপীয় ইউনিয়নের লেয়ার বাজারের শূন্য থেকে ৪০ শতাংশে পৌঁছেছে, পুরুষ বাচ্চা মারার ওপর নিষেধাজ্ঞার জোরে; যুক্তরাষ্ট্রে কেবল প্রিমিয়াম ব্র্যান্ডগুলো এটি নিয়েছে, খুচরা বিক্রেতারা বাড়তি দাম দিতে নারাজ।

এজিফান্ডনিউজ ২৪৯ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
লাইভস্টক

NoFence আনল তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 ও পশুপাল ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম

নরওয়ের ভার্চুয়াল ফেন্সিং কোম্পানি NoFence তাদের তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 বাজারে এনেছে—স্যাটেলাইট ব্যাকআপ আর এমন সফটওয়্যার নিয়ে, যা চারণের হিসাব নিজে লেখে, সময়সূচি ধরে পাল সরায় এবং গরমে আসা গাভি চিহ্নিত করে।

এজিফান্ডনিউজ ২৪৮ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()