গোলপাতা সুন্দরবনের খেজুরজাতীয় জলজ উদ্ভিদ; সুন্দরবন ছাড়াও আশপাশের লবণাক্ত নদী-খালের পাড়ে জন্মে। এর পাতা সাধারণত ঘরের ছাউনিতে লাগে, আর ফল খাওয়ার চল আছে উপকূলের মানুষের মধ্যে। তালশাঁসের মতো দেখতে সেই গোলফল এখন মিলছে ঢাকাতেও।
জুরাইন এলাকায় ভ্যানে গোলফল নিয়ে বসেন বাদল মিয়া। খুলনা অঞ্চল থেকে মাঝেমধ্যে কেউ কেউ এ ফল নিয়ে আসেন, তাঁদের কাছ থেকে কিনে বিক্রি করেন তিনি।





মন্তব্য
(০)