সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৯%বাতাস ১০ কিমি/ঘবৃষ্টি ২.৮ মিমি

সুইডেন গেলো চাঁপাইনবাবগঞ্জের হাড়িভাঙ্গা

চাঁপাইনবাবগঞ্জের আম দেশে বিদেশে সুনাম কুড়িয়েছে বহুবার। এবার সুইডেনে রপ্তানি হচ্ছে এ জেলার আম।

ফল

চাঁপাইনবাবগঞ্জের আম দেশে বিদেশে সুনাম কুড়িয়েছে বহুবার। এবার সুইডেনে রপ্তানি হচ্ছে এ জেলার আম।

শনিবার (২২ জুন) বিকেলে জেলার নাচোল উপজেলার কসবা ইউনিয়নের কেন্দ্রবোনা গ্রামের একটি বাগান থেকে মৌসুমের প্রথমবারের মতো হাড়িভাঙ্গা জাতের ৬০০ কেজি আম রপ্তানির জন্য পাঠানো হয় সুইডেনে। আমচাষি রফিকুল ইসলাম এই আম রপ্তানি করছেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তত্ত্বাবধানে রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের আওতায় সম্পূর্ণ নিরাপদ, বিষমুক্ত আম উৎপাদন করা হয়েছে। বিদেশি ক্রেতাদের চাহিদা বিবেচনায় উত্তম কৃষি চর্চার মাধ্যমে উৎপাদিত আম চলতি মৌসুমে ইউরোপের বাজারে রপ্তানি শুরু হয়েছে। কৃষক রফিকুলের বাগান থেকে ৬০০ কেজি হাড়িভাঙ্গা আম সুইডেন পাঠানোর মধ্য দিয়ে চলতি মৌসুমে জেলা থেকে বিদেশে গেলো আমের প্রথম চালান৷

আমচাষি রফিকুল ইসলাম গতবছর ৪টি দেশে প্রায় ৩০ মেট্রিক টন আম রপ্তানি করেন। ইউরোপ, মধ্যপ্রাচ্যসহ প্রায় ৮টি দেশে রপ্তানির লক্ষ্যে এবার ২৫০ মেট্রিক টন হাড়িভাঙ্গা, আম্রপালি, বারি-৪, ব্যানানা ম্যাংগো, গৌড়মতি জাতের আম প্রস্তুত করেছেন৷

রফিকুল ইসলাম বলেন, গত কয়েক বছর ধরেই সম্পূর্ণ নিরাপদ ও স্বাস্থ্যসম্মত উপায়ে আম উৎপাদন করছি। গতবছর স্পেন, সুইজারল্যান্ড, সুইডেনে আম রপ্তানি করেছিলাম। চলতি মৌসুমে সুইডেনে ৬০০ কেজি হাড়িভাঙ্গা আম পাঠানোর মধ্য দিয়ে রপ্তানি শুরু হলো।

নাচোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম বলেন, নাচোল উপজেলায় চলতি মৌসুমে ২৫ জন আমচাষির সঙ্গে কাজ করছে কৃষি বিভাগ। তাদেরকে আম রপ্তানিতে সকল ধরনের সহযোগিতা ও পরামর্শ প্রদান করা হচ্ছে। আশা করছি, রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের কারণে আগামীতে বিদেশে আম রপ্তানি আরও বৃদ্ধি পাবে। গত বছর এই জেলা থেকে ৩৭৬ মেট্রিক টন আম রপ্তানি হয়েছিল।

সোহান মাহমুদ/এফএ/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

কেরানীগঞ্জে উচ্চমূল্যের ফল চাষে দুই তরুণের সাফল্য

গতানুগতিক শিল্পের গণ্ডি পেরিয়ে কৃষিতে নতুন ভবিষ্যৎ খুঁজছেন শিক্ষিত তরুণরা। ঢাকা-মাওয়া মহাসড়ক সংলগ্ন দক্ষিণ কেরানীগঞ্জে ২৫ বিঘা জমি লিজ নিয়ে উচ্চমূল্যের অপ্রচলিত ফলের আধুনিক চাষাবাদ শুরু করেছেন দুই তরুণ শিল্পোদ্যোক্তা। শাম্মাম, রকমেলন ও ব্ল্যাক বেবি তরমুজ চাষে প্রথমবারেই এসেছে বড় সাফল্য।

শাইখ সিরাজ৫ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
এগ্রোটেক

চাষিকে তথ্য-বিশ্লেষক হতে হবে না, বলছেন Orchard Robotics-এর Charlie Wu

Orchard Robotics-এর প্রতিষ্ঠাতা Charlie Wu বলছেন, ট্রাক্টরে বসানো তাঁদের এআই ক্যামেরা গাছ ধরে ধরে ফল গোনে ও মাপে, শ্রম ও উপকরণ সাশ্রয়ে প্রথম বছরেই তিন থেকে দশ গুণ ফেরত দেয়; আপেল থেকে কোম্পানিটি এখন আরও এক ডজন ফসলে যাচ্ছে।

এজিফান্ডনিউজ ২৪২ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()