সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৯%বাতাস ১০ কিমি/ঘবৃষ্টি ২.৮ মিমি

সৌদি খেজুর চাষে সফল শিবগঞ্জের মোশাররফ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ইউটিউব দেখে সৌদি আরবের খেজুর চাষে সফল হয়েছেন মোশাররফ হোসেন (৩৪)। আমের ব্যবসায় লোকসান করে এ সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। এখন তার খেজুর বাগানের পরিধি প্রায় ১০ বিঘার বেশি। এ বছর ১৫ লাখ টাকার খেজুর বিক্রির আশা করছেন তিনি।

ফল

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ইউটিউব দেখে সৌদি আরবের খেজুর চাষে সফল হয়েছেন মোশাররফ হোসেন (৩৪)। আমের ব্যবসায় লোকসান করে এ সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। এখন তার খেজুর বাগানের পরিধি প্রায় ১০ বিঘার বেশি। এ বছর ১৫ লাখ টাকার খেজুর বিক্রির আশা করছেন তিনি।

জানা যায়, উপজেলার দায়পুকুরিয়া ইউনিয়নের মির্জাপুর গ্রামের ইনসান আলীর ছেলে মোশাররফ হোসেন ২০১৯ সালে ১৩০০ গাছ লাগানোর মধ্য দিয়ে বাগান শুরু করেন। এখন তার খেজুর বাগানে গাছের সংখ্যা প্রায় ৫ হাজার। প্রথমে এলাকাবাসী উপহাস করলেও গত ২ বছর ধরে খেজুরের ফলন দেখে অবাক। তার বাগানে ঝুলছে আজোয়া, মরিয়ম, দাবাস, বারিহী, চেগিসহ অন্তত ১০ জাতের খেজুর।

মোশাররফ হোসেনের বলেন, 'আমরা আম চাষ করি। কয়েক বছর লোকসান খেয়ে আমের প্রতি নির্ভরতা কমিয়েছি। অন্য ফল চাষাবাদের চিন্তা করি। এ চিন্তা থেকে ইউটিউব দেখে সৌদি আরবের খেজুর চাষের প্রতি আগ্রহ তৈরি হয়। পরিবার সহায়তা না করায় প্রায় ২ বিঘা জমি ইজারা নিয়ে শুরু করেছিলাম। দুই বছরে খেজুরের ফলন দেখে স্থানীয়রাও উৎসাহ দিচ্ছেন। অনেক দূর-দূরান্ত থেকেও চারা কিনতে আসছে।'

আরও পড়ুন: মিরসরাইয়ে তরমুজ চাষে ৮ কৃষকের সাফল্য

মোশাররফের ভাই শামসুল আলম বলেন, 'আমের ব্যবসা ছেড়ে খেজুর বাগান করায় মোশাররফকে আমরা উপহাস করেছিলাম। এখন দেখি সে ভালো কাজ করেছে। আমরা আমের ব্যবসা না ছেড়ে এখনো লোকসান গুনছি। এবারও সে ১৫-১৭ লাখ টাকার খেজুর বিক্রি করবে। আমি মাঝে মাঝে তার বাগান দেখতে আসি। খুব ভালো লাগে।'

স্থানীয় বাসিন্দা গোলম আজম বলেন, 'মোশাররফের খেজুর বাগানকে প্রথমে গুরুত্ব দিইনি। গত বছর হঠাৎ দেখি থোকায় থোকায় ঝুলছে অন্তত ১০ জাতের খেজুর। আমাদের ওপর অভিমান করে গত বছর একটি খেজুরও বিক্রি করেননি। গ্রামবাসীকে খাইয়েছেন। মোশাররফ দেখিয়ে দিয়েছেন মির্জাপুরের মাটিতেও সৌদি খেজুর চাষ সম্ভব।'

জেলা শহর থেকে চারা কিনতে এসেছিলেন আতিক হাসান। তিনি বলেন, 'সামাজিক যোগাযোগমাধ্যমে মোশাররফের বাগানের খেজুর দেখেছি। এ খেজুর আমার অনেক পছন্দ হয়েছে। তাই গত বছর এক কেজি খেজুর ১৫০০ টাকা দিয়ে কিনেছিলাম। খেয়ে খুব ভালো লেগেছে। তাই এবার চারা কিনতে এসেছি।'

আরও পড়ুন: বেকারত্ব ঘুচিয়ে আব্দুল মান্নান এখন সফল খামারি

এ বিষয়ে জানতে চাইলে শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, এই উপজেলায় আম বাগান বেশি। তবে ইউটিউব দেখে ভিন্ন চিন্তা করেছেন মোশাররফ হোসেন। এতে তিনি লাভবানও হচ্ছেন। সৌদি খেজুর লাভজনক হওয়ার পাশাপাশি এতে রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ কম হয়। পানির সংকট থাকা জেলার বরেন্দ্র অঞ্চলের জন্য সৌদি খেজুর চাষাবাদ সম্ভাবনা বাড়িয়েছে। কৃষি বিভাগ সবসময় মোশাররফের পাশে আছে।

সোহান মাহমুদ/এসইউ/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

কেরানীগঞ্জে উচ্চমূল্যের ফল চাষে দুই তরুণের সাফল্য

গতানুগতিক শিল্পের গণ্ডি পেরিয়ে কৃষিতে নতুন ভবিষ্যৎ খুঁজছেন শিক্ষিত তরুণরা। ঢাকা-মাওয়া মহাসড়ক সংলগ্ন দক্ষিণ কেরানীগঞ্জে ২৫ বিঘা জমি লিজ নিয়ে উচ্চমূল্যের অপ্রচলিত ফলের আধুনিক চাষাবাদ শুরু করেছেন দুই তরুণ শিল্পোদ্যোক্তা। শাম্মাম, রকমেলন ও ব্ল্যাক বেবি তরমুজ চাষে প্রথমবারেই এসেছে বড় সাফল্য।

শাইখ সিরাজ৫ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
এগ্রোটেক

চাষিকে তথ্য-বিশ্লেষক হতে হবে না, বলছেন Orchard Robotics-এর Charlie Wu

Orchard Robotics-এর প্রতিষ্ঠাতা Charlie Wu বলছেন, ট্রাক্টরে বসানো তাঁদের এআই ক্যামেরা গাছ ধরে ধরে ফল গোনে ও মাপে, শ্রম ও উপকরণ সাশ্রয়ে প্রথম বছরেই তিন থেকে দশ গুণ ফেরত দেয়; আপেল থেকে কোম্পানিটি এখন আরও এক ডজন ফসলে যাচ্ছে।

এজিফান্ডনিউজ ২৪২ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()