সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘ

সীতাকুণ্ডের বারৈয়াঢালার পানের কদর দেশজুড়ে

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বারৈয়াঢালার পান দেশব্যাপী বিখ্যাত। বর্তমানে দিন দিন কমছে পান চাষির সংখ্যা। তবুও পূর্বপুরুষের ধারা অব্যাহত রাখতে এখনো অনেকেই যুক্ত আছেন পান চাষে। উপজেলার বেশ কয়েকটি এলাকায় পানের আবাদ হলেও বারৈয়াঢালা ইউনিয়নের গ্রামগুলোতে পান চাষ চোখে পড়ার মতো।

ফসল

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বারৈয়াঢালার পান দেশব্যাপী বিখ্যাত। বর্তমানে দিন দিন কমছে পান চাষির সংখ্যা। তবুও পূর্বপুরুষের ধারা অব্যাহত রাখতে এখনো অনেকেই যুক্ত আছেন পান চাষে। উপজেলার বেশ কয়েকটি এলাকায় পানের আবাদ হলেও বারৈয়াঢালা ইউনিয়নের গ্রামগুলোতে পান চাষ চোখে পড়ার মতো।

বারৈয়াঢালা ইউনিয়নের মহাদেবপুর গ্রামে ২০ শতক জমিতে পানের আবাদ করেন সুনিল চন্দ্র নাথ। বাবার হাত ধরে পান আবাদে যুক্ত হন তিনি। সুনিল বলেন, 'আমার একটি মাত্র ছেলে চাকরি করে, মেয়ের বিয়ে হয়ে গেছে। আমি এটা করছি কারণ এটা আমার কাছে চাকরির মতো।'

ধর্মপুর গ্রামের কৃষক প্রিয় লাল নাথ ও সাধন চন্দ্র নাথ পৈতৃক সূত্রে পাওয়া পান চাষে এখনো যুক্ত আছেন। তারা বলছেন, একসময় অনেকগুলো পানের বরজ ছিল। মিরসরাইয়ের মিঠাছড়া বাজারের আড়তে তারা পান বিক্রি করেন। বর্তমানে শ্রমিক সংকট, নানা রোগবালাইয়ের কারণে দিন দিন আবাদের পরিমাণ কমে গেছে। পান চাষ করে পরিবার-পরিজন নিয়ে কোনোমতে তাদের পেট চলছে।'

বারৈয়াঢালা ইউনিয়নের পান চাষিরা কৃষি ব্যাংক থেকে ঋণ নিয়ে বছরে ভালোই লাভ করেন। তারা অভিযোগ করেন, সরকারের কৃষি ব্যাংক তাদের ঋণ দিয়ে সহযোগিতা করলেও বছরের পর বছর দেখা মেলে না উপজেলা কৃষি অফিসের লোকজনের। লতা পচা রোগ এবং গুটি রোগে ক্ষেতের বেশ ক্ষতি হয়। বিভিন্ন ওষুধ কোম্পানির লোকজন এবং স্থানীয় কীটনাশক দোকানির পরামর্শ নিয়ে তারা রোগবালাই দমনে ব্যবস্থা নেন।

পান চাষি শ্রীধাম নাথ বলেন, 'বারৈয়াঢালার পান ঢাকা, চট্টগ্রাম, ফেনীসহ দেশের বিভিন্ন শহরে পাঠানো হয়। পাইকাররা আগ্রহ নিয়ে চাষিদের কাছ থেকে পান কিনে থাকেন।'

সীতাকুণ্ড উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, এখানে মোট ৫০ হেক্টর জমিতে পানের আবাদ হয়। ২৫০ জন কৃষক বছরে ৬৫০ মেট্রিক টন পান উৎপাদন করেন। যার অধিকাংশই আবাদ হয় উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের বিভিন্ন গ্রামে।

কৃষকদের অভিযোগ অস্বীকার করে সীতাকুণ্ড উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ হাবিবুল্লাহ জানান, প্রত্যেক এলাকায় তাদের একজন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আছেন। চাষিদের কাছে তার নাম্বারও থাকে। তবে পান চাষে সরকারের প্রদর্শনী খামার কিংবা অন্য সহযোগিতা না থাকায় শুধু পরামর্শসেবা দেওয়ার সুযোগ আছে বলে তিনি স্বীকার করেন। কৃষি অফিস থেকে পান চাষিদের পরামর্শসেবা না দেওয়ার অভিযোগ তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম। তিনি পান চাষিদের সরকারি বিভিন্ন সেবা-পরিষেবার আওতায় আনতে কৃষকদের লিখিতভাবে জানানোর পরামর্শ দেন।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফসল

সম্পর্কিত খবর

ফসল

ক্যামেরায় সয়াবিনের রোগ ধরা পড়ে দেরিতে, লক্ষণের আগেই সংকেত চান InnerPlant-এর বিজ্ঞানীরা

InnerPlant-এর দুই বিজ্ঞানীর মত, ড্রোন, ক্যামেরা বা এআই—সবই সয়াবিনের ছত্রাক রোগ ধরে লক্ষণ দেখা দেওয়ার পরে, যখন স্প্রে করার সময় পেরিয়ে গেছে; তাঁদের প্রস্তাব, সংক্রমণের প্রায় ১০ দিন আগেই সংকেত দিতে পারে এমন গাছ।

এজিফান্ডনিউজ ২৪১১ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
এগ্রোটেক

ট্রাক্টরের গতিতে মাটির এনপিকে মানচিত্র: ১ কোটি ২৫ লাখ ডলার তুলল TerraBlaster

মঙ্গলযানে প্রথম ব্যবহৃত লেজার-প্রযুক্তিতে ট্রাক্টর চলার সঙ্গে সঙ্গে মাটির নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম ও পিএইচ পড়া TerraBlaster ২০২৭ সালে বাণিজ্যিক বিক্রির আগে Ulu Ventures-এর নেতৃত্বে ১ কোটি ২৫ লাখ ডলারের সিড বিনিয়োগ তুলেছে।

এজিফান্ডনিউজ ২৪২৫ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
ফসল

কৃষি নিয়ে সরকারের পদক্ষেপের ১৮০ দিন

বাংলাদেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তার অন্যতম ভিত্তি কৃষি। অথচ ন্যায্যমূল্য, মানসম্মত সার-কীটনাশক, সেচ, কৃষিঋণ ও শস্যবীমা পেতে কৃষক দীর্ঘদিন অবহেলিত। কৃষকের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকার নতুন উদ্যোগ নিয়েছে।

শাইখ সিরাজ২২ আগস্ট ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()