সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘ

সিরাজগঞ্জে ৩৫ দিনে ধান সংগ্রহ দেড় শতাংশ

সিরাজগঞ্জে চলতি আমন মৌসুমে খাদ্য অধিদপ্তরের ধান-চাল সংগ্রহ অভিযানের লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। রোববার (২২ ডিসেম্বর) পর্যন্ত সংগ্রহ শুরুর ৩৫ দিনে জেলার ৬টি গুদামে একমুঠো ধানও সংগ্রহ হয়নি। বাকি তিনটি গুদামে মাত্র এক দশমিক ৫৫ শতাংশ ধান সংগ্রহ করেছে খাদ্য অধিদপ্তর। এ সময়ে চাল সংগ্রহ হ

ফসল

সিরাজগঞ্জে চলতি আমন মৌসুমে খাদ্য অধিদপ্তরের ধান-চাল সংগ্রহ অভিযানের লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। রোববার (২২ ডিসেম্বর) পর্যন্ত সংগ্রহ শুরুর ৩৫ দিনে জেলার ৬টি গুদামে একমুঠো ধানও সংগ্রহ হয়নি। বাকি তিনটি গুদামে মাত্র এক দশমিক ৫৫ শতাংশ ধান সংগ্রহ করেছে খাদ্য অধিদপ্তর। এ সময়ে চাল সংগ্রহ হয়েছে লক্ষ্যমাত্রার ৪০ শতাংশ।

জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৭ নভেম্বর থেকে ৩৩ টাকা কেজি দরে ধান ও ৪৭ টাকা দরে সিদ্ধ চাল সংগ্রহ শুরু করে সরকার। যার পরিপ্রেক্ষিতে জেলার ৯টি খাদ্যগুদামে ৫ হাজার ৪৩৩ টন ধান ও ৮ হাজার ৯৮ দশমিক ৬৮০ টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়। এ সংগ্রহ অভিযান আগামী বছরের ২৮ ফেব্রুয়ারিতে শেষ হবে। তবে এখন পর্যন্ত জেলায় এক দশমিক ৫৫ শতাংশ ধান ও চাল সংগ্রহ হয়েছে ৪০ শতাংশ।

ধান-চাল সংগ্রহের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সরকারি সংগ্রহ মূল্যের তুলনায় বাজারদর বেশি হওয়ায় কৃষকরা সরকারের কাছে ধান বিক্রিতে কোনো আগ্রহ দেখাচ্ছেন না। লাইসেন্স রক্ষায় কিছু চালকল মালিক খাদ্য অধিদপ্তরের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে চাল বিক্রি করলেও অনেক চালকল মালিক চুক্তির বাইরে রয়েছেন।

সিরাজগঞ্জ সদর উপজেলার খাদ্য গুদামে গেলে দেখা যায়, শ্রমিকরা কাজ না থাকায় অলস সময় পার করছেন। কথা হয় শ্রমিক জহুরুল ইসলাম ও নান্নু সেখের সঙ্গে। তারা জাগো নিউজকে বলেন, আমরা ২৮ জন শ্রমিক এই গুদামে কাজ করি। আমাদের টন প্রতি ১৪ টাকা মজুরি দেওয়া হয়। বর্তমানে ধান-চাল সংগ্রহ চলছে। তবে কিছু চালকল মালিক গুদামে চাল দিলেও কৃষকরা ধান দিচ্ছেন না। যে কারণে আমাদের অলস সময় পার করতে হচ্ছে।

সিরাজগঞ্জ সদর উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈন উদ্দিন জাগো নিউজকে বলেন, লক্ষ্যমাত্রার ৮৭৬ টন ধান সংগ্রহের বিপরীতে এখন পর্যন্ত তিন টন ধান ও ৬৭৮ টন চালের বিপরীতে ২৬৭ দশমিক ৫৪০ টন চাল সংগ্রহ হয়েছে।

শ্যামপুর গ্রামের কৃষক আব্দুল মমিন জানান, সরকার ঘোষিত মূল্যের চেয়ে বাজারে আমন ধানের মূল্য বেশি পাওয়ায় তিনি সরকারি গুদামে ধান বিক্রি করছেন না। তবে আগামীতে ধানের মূল্য বাজারের চেয়ে একটু বেশি হলে খাদ্য গুদামে ধান বিক্রি করবেন।

এ প্রসঙ্গে জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা হারুন অর রশিদ জাগো নিউজকে বলেন, জেলায় ৩৯১টি চালকল রয়েছে। এরমধ্যে ২৮৫ চালকল মালিক আমাদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। এদের কাছ থেকে এখন পর্যন্ত ৪০ শতাংশ চাল সংগ্রহ করেছি। কিন্তু ধান সংগ্রহ খুবই কম। তবুও আমরা লক্ষ্যমাত্রা পূরণের চেষ্টা করছি।

এম এ মালেক/জেডএইচ/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফসল

সম্পর্কিত খবর

ফসল

ক্যামেরায় সয়াবিনের রোগ ধরা পড়ে দেরিতে, লক্ষণের আগেই সংকেত চান InnerPlant-এর বিজ্ঞানীরা

InnerPlant-এর দুই বিজ্ঞানীর মত, ড্রোন, ক্যামেরা বা এআই—সবই সয়াবিনের ছত্রাক রোগ ধরে লক্ষণ দেখা দেওয়ার পরে, যখন স্প্রে করার সময় পেরিয়ে গেছে; তাঁদের প্রস্তাব, সংক্রমণের প্রায় ১০ দিন আগেই সংকেত দিতে পারে এমন গাছ।

এজিফান্ডনিউজ ২৪১১ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
এগ্রোটেক

ট্রাক্টরের গতিতে মাটির এনপিকে মানচিত্র: ১ কোটি ২৫ লাখ ডলার তুলল TerraBlaster

মঙ্গলযানে প্রথম ব্যবহৃত লেজার-প্রযুক্তিতে ট্রাক্টর চলার সঙ্গে সঙ্গে মাটির নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম ও পিএইচ পড়া TerraBlaster ২০২৭ সালে বাণিজ্যিক বিক্রির আগে Ulu Ventures-এর নেতৃত্বে ১ কোটি ২৫ লাখ ডলারের সিড বিনিয়োগ তুলেছে।

এজিফান্ডনিউজ ২৪২৫ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
ফসল

কৃষি নিয়ে সরকারের পদক্ষেপের ১৮০ দিন

বাংলাদেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তার অন্যতম ভিত্তি কৃষি। অথচ ন্যায্যমূল্য, মানসম্মত সার-কীটনাশক, সেচ, কৃষিঋণ ও শস্যবীমা পেতে কৃষক দীর্ঘদিন অবহেলিত। কৃষকের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকার নতুন উদ্যোগ নিয়েছে।

শাইখ সিরাজ২২ আগস্ট ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()