সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘ

সিলেটে সিজারে ছাগলের বাচ্চা প্রসব

সিলেটে অপারেশনের (সিজার) মাধ্যমে দুটি বাচ্চা প্রসব করেছে মা ছাগল। রোববার (১৪ নভেম্বর) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পিএমএসি ভেটেরিনারি টিচিং হাসপাতালের এ সিজার করা হয়। বর্তমানে মা ছাগল ও তার দুটি ছানা সুস্থ রয়েছে।

লাইভস্টক

সিলেটে অপারেশনের (সিজার) মাধ্যমে দুটি বাচ্চা প্রসব করেছে মা ছাগল। রোববার (১৪ নভেম্বর) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পিএমএসি ভেটেরিনারি টিচিং হাসপাতালের এ সিজার করা হয়। বর্তমানে মা ছাগল ও তার দুটি ছানা সুস্থ রয়েছে।

জানা গেছে, দুপুরে সিকৃবির সার্জারি অ্যান্ড থেরিওজেনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. অনিমেষ চন্দ্র রায়ের তত্ত্বাবধানে এ সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়।

সন্ধ্যায় অধ্যাপক ডা. অনিমেষ চন্দ্র রায় জানান, ওই ছাগলটি সিলেট সদর উপজেলার পশ্চিম হাটখোলা এলাকার এক ব্যক্তির। শনিবার (১৩ নভেম্বর) থেকে ছাগলের প্রসব ব্যথা ওঠলেও স্বাভাবিকভাবে বাচ্চা প্রসব হচ্ছিল না। এ অবস্থায় তিনি প্রথমে ছাগলটিকে সিলেট নগরের মির্জাজাঙ্গালস্থ সরকারি প্রাণিসম্পদ হাসপাতালে নিয়ে যান। সেখানের দায়িত্বরত প্রাণী চিকিৎসকরা চেষ্টা করেও স্বাভাবিক বাচ্চা প্রসব করাতে পারেননি। পরে রোববার ওই ব্যক্তি ছাগলটিকে সিকৃবির পিএমএসি ভেটেরিনারি টিচিং হাসপাতালে নিয়ে আসেন।

অধ্যাপক ড. অনিমেষ চন্দ্র রায় বলেন, আমরা প্রথমে ছাগলটি পর্যবেক্ষণ করি এবং তার অবস্থা সুবিধাজনক নয় বুঝতে পারি। ছাগলটি দেশী প্রজাতির। কিন্তু বিদেশি প্রজাতির কোনো পুরুষ ছাগল দিয়ে তার সঙ্গে সঙ্গম করানো হয়। যার ফলে তার পেটে বিদেশি বড় জাতের বাচ্চার জন্ম হয়। এছাড়া ছাগলটির পশ্চাৎদেশ আঘাতপ্রাপ্ত ছিল। তাই স্বাভাবিক প্রসব হয়নি।

পরে রোববার দুপুরে সিজারের মাধ্যমে ওই ছাগলের দুটি বাচ্চা প্রসব করাই। বর্তমানে মা ছাগল ও ছাগলছানা দুটি ভালো রয়েছে। আমরা ছাগলকে প্রয়োজনীয় চিকিৎসা ও মালিককে নির্দেশনা দিয়ে দিয়েছি।'

ডা. অনিমেষ আরও জানান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পিএমএসি ভেটেরিনারি টিচিং হাসপাতালে মাঝে-মধ্যে ক্রিটিক্যাল সিচুয়েশনে থাকা গর্ভবতী গাভী ও মা ছাগলের সিজারের মাধ্যমে বাচ্চা প্রসব করানো হয়। এছাড়াও বিভিন্ন ধরণের জটিল রোগের চিকিৎসা ও অস্ত্রোপচার হয় এখানে।

ছামির মাহমুদ/আরএইচ/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সরকারি সহযোগিতায় শৌখিন পায়রা রপ্তানি সম্ভব

দেশে বাড়ছে শৌখিন পায়রা পালনের বাণিজ্যিক উদ্যোগ। নরসিংদীতে এমনই এক সফল খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। সেখানে রয়েছে নানা জাতের বিদেশী পায়রা। উদ্যোক্তা বলছেন, সরকারের সহযোগিতা পেলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও এসব শৌখিন পায়রা রপ্তানি করা সম্ভব।

শাইখ সিরাজ১২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

ডিমের ভেতরেই লিঙ্গ নির্ণয়: পাঁচ বছরে ইউরোপের ৪০ শতাংশ বাজারে, যুক্তরাষ্ট্র দ্বিধায়

ডিম ফোটার আগেই বাচ্চার লিঙ্গ নির্ণয়ের প্রযুক্তি পাঁচ বছরে ইউরোপীয় ইউনিয়নের লেয়ার বাজারের শূন্য থেকে ৪০ শতাংশে পৌঁছেছে, পুরুষ বাচ্চা মারার ওপর নিষেধাজ্ঞার জোরে; যুক্তরাষ্ট্রে কেবল প্রিমিয়াম ব্র্যান্ডগুলো এটি নিয়েছে, খুচরা বিক্রেতারা বাড়তি দাম দিতে নারাজ।

এজিফান্ডনিউজ ২৪৯ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
লাইভস্টক

NoFence আনল তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 ও পশুপাল ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম

নরওয়ের ভার্চুয়াল ফেন্সিং কোম্পানি NoFence তাদের তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 বাজারে এনেছে—স্যাটেলাইট ব্যাকআপ আর এমন সফটওয়্যার নিয়ে, যা চারণের হিসাব নিজে লেখে, সময়সূচি ধরে পাল সরায় এবং গরমে আসা গাভি চিহ্নিত করে।

এজিফান্ডনিউজ ২৪৮ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()