সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৯%বাতাস ১০ কিমি/ঘবৃষ্টি ২.৮ মিমি

শ্রীমঙ্গলে চা বাগান থেকে উদ্ধার হলো লজ্জাবতী বানর

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হরিণছড়া চা বাগান থেকে একটি লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। বানরটি খাদ্যের সন্ধানে লোকালয়ে আসলে এলাকাবাসী দেখে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেয়। খবর পেয়ে বন বিভাগ ও ফাউন্ডেশনের লোকজন এটিকে উদ্ধার করেন।

পরিবেশ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হরিণছড়া চা বাগান থেকে একটি লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। বানরটি খাদ্যের সন্ধানে লোকালয়ে আসলে এলাকাবাসী দেখে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেয়। খবর পেয়ে বন বিভাগ ও ফাউন্ডেশনের লোকজন এটিকে উদ্ধার করেন।

মঙ্গলবার (২৭ জুন) বেলা ১১টায় হরিণছড়া চা বাগানের জনবসতিপূর্ণ এলাকা থেকে এটি উদ্ধার করা হয়।

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জাগো নিউজকে বলেন, মানুষ এখন অনেকটা সচেতন হয়েছে। প্রাণী দেখে এখন আর আগের মতো মারমুখী হয় না। নিরাপদে ধরে বন বিভাগ অথবা বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেয়। এটা একটা ভালো দিক। এরপরও কিছু এলাকায় সাপসহ অন্যান্য প্রাণী মেরে ফেলার খবর পাওয়া যায়। লোকালয়ে ছুটে আসা বন্যপ্রাণী না মারতে আমরা মানুষকে সচেতন করার চেষ্টা করছি।

লজ্জাবতী বানরটিকে উদ্ধারের সময় উপস্থিত ছিলেন বন বিভাগের সহকারী রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম ও এফজি সুব্রত সরকার।

সহকারী রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম জাগো নিউজকে বলেন, আমরা বানরটি উদ্ধার করে রেসকিউ সেন্টারে রেখে সেবা দিচ্ছি। তার গতি-প্রকৃতি পর্যবেক্ষণ করে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।

আব্দুল আজিজ/এফএ/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

জৈব

ঘাসের বোর্ড বানানো Plantd কারখানার বর্জ্য থেকে বায়োচার বানিয়ে বিক্রি করছে চাষিদের কাছে

নর্থ ক্যারোলাইনার নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান Plantd, যাদের উদ্বৃত্ত ঘাসের জৈববস্তু সরাতে মাসে ১৩ হাজার ডলার খরচ হচ্ছিল, সেই বর্জ্য থেকে বায়োচার তৈরির একটি পণ্যলাইন চালু করেছে এবং মাটির উন্নয়ন উপকরণ হিসেবে চাষিদের কাছে বিক্রি করছে।

এজিফান্ডনিউজ ২৪২৭ আগস্ট ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

বাতাস ও পানি থেকে এক অনুঘটকে অ্যামোনিয়া বানাতে চায় অস্ট্রেলিয়ার Facet Amtech

নাইট্রোজেন সারের মূল উপাদান অ্যামোনিয়া আলাদা হাইড্রোজেন প্ল্যান্ট ছাড়াই সরাসরি বাতাস ও পানি থেকে তৈরির অনুঘটক পাইলট করতে Facet Amtech ৩০ লাখ অস্ট্রেলীয় ডলারের সিড বিনিয়োগ তুলেছে; তাদের লক্ষ্য কার্বন মূল্য ছাড়াই খরচে জীবাশ্মভিত্তিক অ্যামোনিয়াকে হারানো।

এজিফান্ডনিউজ ২৪২৬ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
জৈব

সিলিকেট পাথরকে এক মৌসুমে গলা কার্বন-শোষক সারে বদলাতে ৫৪ লাখ ডলার তুলল Mafix

Stanford থেকে বেরিয়ে আসা Mafix ৫৪ লাখ ডলারের প্রি-সিড বিনিয়োগ তুলেছে সিমেন্ট চুল্লিতে চুনাপাথরের সঙ্গে সিলিকেট পাথর গরম করে এমন একটি খনিজ বানাতে, যা খেতে এক মৌসুমেই ক্ষয়ে যায়, কার্বন ডাই-অক্সাইড অপসারণ করে এবং উদ্ভিদের গ্রহণযোগ্য সিলিকন ও ক্ষারত্ব জোগায়।

এজিফান্ডনিউজ ২৪২০ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()