সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৯ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩৪°আংশিক মেঘলাআর্দ্রতা ৫৫%বাতাস কিমি/ঘ

আলু ফ্রিজে নাকি বাইরে রাখবেন, জেনে নিন সঠিক নিয়ম

ফ্রিজে আমরা দুধ, মাছ, মাংস, সবজি থেকে শুরু করে নানা ধরনের খাবার সংরক্ষণ করি। তবে আলু নিয়ে অনেক দিন ধরেই একটি দ্বিধা রয়েছে-আলু কি ফ্রিজে রাখা উচিত, নাকি বাইরে রাখাই ভালো? একসময় বিশেষজ্ঞরা ফ্রিজে আলু না রাখার পরামর্শ দিতেন। তবে নতুন গবেষণার পর সেই ধারণায় এসেছে পরিবর্তন।

শাকসবজি

ফ্রিজে আমরা দুধ, মাছ, মাংস, সবজি থেকে শুরু করে নানা ধরনের খাবার সংরক্ষণ করি। তবে আলু নিয়ে অনেক দিন ধরেই একটি দ্বিধা রয়েছে-আলু কি ফ্রিজে রাখা উচিত, নাকি বাইরে রাখাই ভালো? একসময় বিশেষজ্ঞরা ফ্রিজে আলু না রাখার পরামর্শ দিতেন। তবে নতুন গবেষণার পর সেই ধারণায় এসেছে পরিবর্তন।

খাদ্য সংস্থা ফুড স্ট্যান্ডার্ডস এজেন্সি (এফএসকে)-এর আগের নির্দেশনায় আলু ঠান্ডা ও শুকনো জায়গায় রাখার কথা বলা হয়েছিল। এর অন্যতম কারণ ছিল অ্যাক্রিলামাইড তৈরির আশঙ্কা।

আলুতে স্বাভাবিকভাবেই কিছু শর্করা থাকে। খুব কম তাপমাত্রায় সংরক্ষণ করলে আলুর শর্করার ধরনে পরিবর্তন আসতে পারে। পরে এই আলু ১২০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় ভাজা, রোস্ট বা বেক করলে অ্যাক্রিলামাইড তৈরি হতে পারে। এই রাসায়নিক নিয়ে দীর্ঘদিন ধরেই স্বাস্থ্যঝুঁকি নিয়ে গবেষণা চলছে।

তবে পরবর্তী সময়ে নতুন গবেষণার ফল পর্যালোচনা করে এফএসকে তাদের নির্দেশনায় পরিবর্তন আনে। সংস্থাটির মতে, ঘরের ফ্রিজে আলু রাখলে সাধারণ ঠান্ডা ও অন্ধকার জায়গায় রাখার তুলনায় অ্যাক্রিলামাইড তৈরির ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বাড়ে-এমন প্রমাণ পাওয়া যায়নি।

আলু যেখানে রাখবেন

নতুন নির্দেশনা অনুযায়ী, আলু ফ্রিজে রাখা যেতে পারে। আবার ঘরের এমন জায়গাতেও রাখা যায়, যেখানে পরিবেশ ঠান্ডা, শুকনো এবং অন্ধকার। অর্থাৎ আপনার প্রয়োজন ও সংরক্ষণের জায়গার ওপর ভিত্তি করে যেকোনো একটি পদ্ধতি বেছে নিতে পারেন।

তবে আলু দীর্ঘদিন ভালো রাখা এবং খাবারের অপচয় কমানোর জন্য ফ্রিজে রাখতে পারেন। আলু রাখার আগে অবশ্যই খেয়াল রাখতে হবে, সেগুলো যেন ভেজা না থাকে এবং পচা আলু অন্যগুলোর সঙ্গে না রাখা হয়।

ডিপ ফ্রিজে কি আলু রাখা যায়?

কাঁচা আলুর ক্ষেত্রে সাধারণ ফ্রিজ আর ডিপ ফ্রিজ এক বিষয় নয়। তবে সিদ্ধ, আধা-সিদ্ধ বা রান্না করা আলু ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যায়। অতিরিক্ত রান্না করা আলুও পরে ব্যবহারের জন্য জমিয়ে রাখা সম্ভব।

ডিপ ফ্রিজে রাখা সিদ্ধ বা আধা-সিদ্ধ আলু বের করে সরাসরি ভাজি বা রোস্ট করা যায়। চাইলে সামান্য তেল মেখে ওভেনেও দেওয়া যেতে পারে। তবে খাওয়ার আগে আলু যেন ভেতর পর্যন্ত ভালোভাবে গরম হয়, সেদিকে খেয়াল রাখা জরুরি।

সূত্র: গুড হাউজ কিপিং

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

ফার্মার স্কুলে শিখে ১০ কাঠায় বেগুন থেকে তিন মাসে ৬০ হাজার টাকা আয় চারঘাটের কৃষকের

রাজশাহীর চারঘাটে সিনজেনটা বাংলাদেশের ফার্মার স্কুলে ১৪ গ্রামের দেড় হাজারের বেশি কৃষক হাতে-কলমে চাষাবাদ শিখছেন; বেগুন, পাতাকপি ও মুলার আগাম চাষে বাড়ছে আয়।

সমকাল১৯ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
শাকসবজি

জার্মানির আন্ডারনাখ: পার্কের শোভাগাছ সরিয়ে যে শহর ফলায় বিনা মূল্যের সবজি

জার্মানির আন্ডারনাখ শহর ২০১০ সাল থেকে পার্ক ও চত্বরে সবজি-ফল ফলিয়ে বাসিন্দাদের বিনা মূল্যে তুলে নিতে দিচ্ছে—৮ হাজার বর্গমিটারে সবজি, শহরের পাশে ১৩ হেক্টর সরকারি জমিতে খামার, এক বছরে ৪০০ জাতের টমেটো।

প্রথম আলো১৮ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
বাজার ব্যবস্থাপনা

চট্টগ্রামে কাঁচামরিচ ও বরবটি কেজিতে ৪০ টাকা বাড়তি, কমছে না ডিম-মুরগির দাম

চট্টগ্রাম নগরের কাঁচাবাজারে এক সপ্তাহে কাঁচামরিচ ১২০ থেকে ১৬০ ও বরবটি ৮০ থেকে ১২০ টাকায় উঠেছে; বিক্রেতারা বলছেন বন্যা, অতিবৃষ্টি ও গরমে খামারে মুরগি কমায় ডিম ও ব্রয়লারের দামও নামছে না।

বাংলা নিউজ ২৪১৮ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()