সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৭ মিমি

শিল্পোদ্যোক্তাদের সহায়তায় বাকৃবিতে অত্যাধুনিক পোল্ট্রি হাউজ

পোল্ট্রি পালন ও খামার ব্যবস্থাপনাবিষয়ক ব্যবহারিক জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তির সম্মিলন ঘটিয়ে দক্ষ জনবল তৈরির লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিগগিরই চালু হতে যাচ্ছে দুটি অত্যাধুনিক অটোমেটেড পোল্ট্রি হাউজ। প্রায় দুই কোটি টাকার এ প্রকল্পটি পোল্ট্রি বিজ্ঞানের শিক্ষার্থীদের হাতেকলমে শিক্ষা ও

লাইভস্টক

পোল্ট্রি পালন ও খামার ব্যবস্থাপনাবিষয়ক ব্যবহারিক জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তির সম্মিলন ঘটিয়ে দক্ষ জনবল তৈরির লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিগগিরই চালু হতে যাচ্ছে দুটি অত্যাধুনিক অটোমেটেড পোল্ট্রি হাউজ। প্রায় দুই কোটি টাকার এ প্রকল্পটি পোল্ট্রি বিজ্ঞানের শিক্ষার্থীদের হাতেকলমে শিক্ষা ও গবেষণা কাজে নতুন দিগন্তের সূচনা করবে বলে মনে করা হচ্ছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) এ উপলক্ষে আয়োজিত এক ভার্চুয়াল সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বাকৃবির উপাচার্য প্রফেসর ড. লুৎফুল হাসান বলেন, বাংলাদেশে এটি নিঃসন্দেহে একটি ব্যতিক্রমী উদ্যোগ যার মধ্য দিয়ে শিল্পের সঙ্গে শিক্ষার সেতুবন্ধ রচিত হয়েছে। দেশীয় শিল্পোদ্যোক্তারা এ ধরনের প্রকল্প নিয়ে এগিয়ে এলে দক্ষ জনবল তৈরি অনেক বেশি সহজতর হবে; সমৃদ্ধ হবে দেশীয় কৃষি, শিল্প ও অর্থনীতি।

বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে 'এন্টারপ্রেনিওরশিপ ডে' উদযাপন এবং 'এন্টারপ্রেনিওর ক্লাব' চালু করার প্রস্তাব শিগগিরই সিন্ডিকেটে উত্থাপন করা হবে জানান ড. হাসান।

পোল্ট্রি বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. ইলিয়াস আলী বলেন, ২০১৭ সালে বাকৃবির পোল্ট্রি বিজ্ঞান বিভাগ, প্যারাগন গ্রুপ, বিপিআইসিসি, এজিসিও প্রোটিন অ্যান্ড গ্রেইন এবং পোল্ট্রি কনসালট্যান্ট অ্যান্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস লিমিটেডের মধ্যে স্বাক্ষরিত একটি সমঝোতা চুক্তির মাধ্যমে চলমান প্রকল্পের কাজ শুরু হয়।

২০১৯ সালের জুলাই মাসে প্রায় এক কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে দুটি অটোমেটেড পোল্ট্রি শেডের নির্মাণকাজ সম্পন্ন হয়। সম্প্রতি প্রায় ২৫ লাখ টাকা ব্যয়ে অতিপ্রয়োজনীয় আরও কিছু ভৌত অবকাঠামো নির্মাণের কাজও সম্পন্ন হয়েছে। একটি ব্রয়লার ও একটি লেয়ার- মোট দুটি অটোমেটেড শেডে মুরগির বাচ্চা প্রদান, ফিড সরবরাহ, চিকিৎসাসহ আগামী এক বছরের সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব গ্রহণ করেছে প্যারাগন গ্রুপ।

প্যারাগন পোল্ট্রির ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের (বিপিআইসিসি) সভাপতি মসিউর রহমান বলেন, আমরা চাই শিক্ষার্থীরা তত্ত্বীয় জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক শিক্ষায় সমৃদ্ধ হয়েই যেন জব মার্কেটে প্রবেশ করেন। দেশীয় পোল্ট্রি শিল্প এখন আর আগের অবস্থানে নেই। সরকারের সদিচ্ছায় আমরা ইতোমধ্যেই রফতানি বাজারে পা রাখতে শুরু করেছি। আন্তর্জাতিক পরিমণ্ডলে সুদৃঢ় অবস্থান গড়তে হলে দক্ষ ও অভিজ্ঞ জনবলের কোনো বিকল্প নেই।

বিপিআইসিসির সহ-সভাপতি শামসুল আরেফিন খালেদ বলেন, দক্ষ জনবলের জন্য একসময় আমাদের বিদেশের ওপর নির্ভরশীল থাকতে হতো। শিল্পোদ্যোক্তাদের সহযোগিতায় যে কার্যক্রম শুরু হলো তা থেকে সর্বোচ্চ সুবিধা পেতে পুষ্টি, স্বাস্থ্য, ব্যবস্থাপনা প্রভৃতি বিষয়ে সমন্বিতভাবে কাজ করা প্রয়োজন।

প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক ডা. আবদুল জব্বার শিকদার বলেন, বৃহত্তর কৃষির উন্নয়নে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। ১৯৭৩ সালেই বঙ্গবন্ধু পাট, মাছ ও প্রাণিসম্পদ খাতের গুরুত্বের কথা তুলে ধরেছিলেন। আজ আমরা বছরে মাথাপিছু ১০৪টি ডিমের চাহিদা পূরণ করতে পেরেছি। প্রধানমন্ত্রীর সহায়তায় করোনা মহামারিকে জয় করেই আমরা সবার জন্য পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে পারব।

বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. নাথুরাম সরকার বলেন, পোল্ট্রি একটি বিজ্ঞান। গবেষণার কারণেই পোল্ট্রি আজকের অবস্থানে এসেছে। ব্রয়লার মুরগিতে ভ্যালু সংযোজন করে রফতানির প্রচেষ্টা চলছে। তাই বর্তমান ও ভবিষ্যতের উন্নয়নে গবেষণা ও গবেষকদের গুরুত্ব অপরিসীম।

ফিড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতি এহতেশাম বি. শাহজাহান বর্তমান সময়ে পোল্ট্রি ও প্রাণিজসম্পদ খাতের উন্নয়নে সরকার কর্তৃক গৃহীত উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, দেশের উন্নয়নে আরও বেশি পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ হওয়া প্রয়োজন। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিকে আধুনিকায়নের সুপারিশ জানাই।

ওয়াপসা-বাংলাদেশ শাখার সিনিয়র সহ-সভাপতি কাজী জাহিন হাসান কিছু শর্ট কোর্স চালু করার প্রস্তাব রাখেন। অন্যদিকে ব্রিডার্স অ্যাসোসিয়েশন সভাপতি মো. রকিবুর রহমান টুটুল- ইন্ডাস্ট্রি লিডারদের সাথে শিক্ষার্থীদের নিয়মিত মতবিনিময় আয়োজনের প্রস্তাব করেন।

এসিআই অ্যাগ্রিবিজনেসের ব্যবস্থাপনা পরিচালক এবং বাকৃবি সিন্ডিকেট সদস্য ড. এফ এইচ আনসারী বলেন, দক্ষ জনবল তৈরি হলে শুধু শিল্পেরই উন্নতি হবে তা নয় বরং সেই সাথে সাধারণ তৃণমূল খামারিদেরও দক্ষতা ও উপার্জন দুটোই বাড়বে।

ভার্চুয়াল সভায় অন্যান্যর মাঝে উপস্থিত ছিলেন- উপ-উপাচার্য প্রফেসর ড. জাসিম উদ্দীন খান, পশুপালন অনুষদের ডিন প্রফেসর ড. একে ফজলুল হক ভূঁইয়া, প্রফেসর ড. শওকত আলী, প্রফেসর ড. এস ডি চৌধুরী, ওয়ার্ল্ড'স পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ শাখার সাধারণ সম্পাদক ডা. আলী ইমাম, সাবেক সাধারণ সম্পাদক মাহাবুব হাসান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পোল্ট্রি বিজ্ঞান বিভাগের শিক্ষক প্রমুখ।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সরকারি সহযোগিতায় শৌখিন পায়রা রপ্তানি সম্ভব

দেশে বাড়ছে শৌখিন পায়রা পালনের বাণিজ্যিক উদ্যোগ। নরসিংদীতে এমনই এক সফল খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। সেখানে রয়েছে নানা জাতের বিদেশী পায়রা। উদ্যোক্তা বলছেন, সরকারের সহযোগিতা পেলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও এসব শৌখিন পায়রা রপ্তানি করা সম্ভব।

শাইখ সিরাজ১২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

ডিমের ভেতরেই লিঙ্গ নির্ণয়: পাঁচ বছরে ইউরোপের ৪০ শতাংশ বাজারে, যুক্তরাষ্ট্র দ্বিধায়

ডিম ফোটার আগেই বাচ্চার লিঙ্গ নির্ণয়ের প্রযুক্তি পাঁচ বছরে ইউরোপীয় ইউনিয়নের লেয়ার বাজারের শূন্য থেকে ৪০ শতাংশে পৌঁছেছে, পুরুষ বাচ্চা মারার ওপর নিষেধাজ্ঞার জোরে; যুক্তরাষ্ট্রে কেবল প্রিমিয়াম ব্র্যান্ডগুলো এটি নিয়েছে, খুচরা বিক্রেতারা বাড়তি দাম দিতে নারাজ।

এজিফান্ডনিউজ ২৪৯ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
লাইভস্টক

NoFence আনল তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 ও পশুপাল ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম

নরওয়ের ভার্চুয়াল ফেন্সিং কোম্পানি NoFence তাদের তৃতীয় প্রজন্মের গবাদিপশুর কলার N3 বাজারে এনেছে—স্যাটেলাইট ব্যাকআপ আর এমন সফটওয়্যার নিয়ে, যা চারণের হিসাব নিজে লেখে, সময়সূচি ধরে পাল সরায় এবং গরমে আসা গাভি চিহ্নিত করে।

এজিফান্ডনিউজ ২৪৮ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()