সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৯%বাতাস ১২ কিমি/ঘ

শেরপুর সীমান্তে বন্যহাতির মরদেহ উদ্ধার

শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে একটি বন্যহাতির মরদেহ উদ্ধার করেছে বনবিভাগ। বৃহস্পতিবার (২ জুন) বিকেলে বনবিভাগের লোকজন খবর পেয়ে ঘটনাস্থল থেকে হাতিটির মরদেহ উদ্ধার করে।

পরিবেশ

শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে একটি বন্যহাতির মরদেহ উদ্ধার করেছে বনবিভাগ। বৃহস্পতিবার (২ জুন) বিকেলে বনবিভাগের লোকজন খবর পেয়ে ঘটনাস্থল থেকে হাতিটির মরদেহ উদ্ধার করে।

এর আগে বুধবার রাতে হাতিটির মৃত্যু হয়েছে বলে ধারণা করছে বনবিভাগ। তবে হাতির মৃত্যুর কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়রা জানান, প্রায় ২০ দিন ধরে বন্যহাতির দল ঝিনাইগাতী সীমান্তবর্তী বিভিন্ন পাহাড়ে অবস্থান করছে। পাহাড়ে খাদ্য সংকট থাকায় হাতির দল সন্ধ্যা হলে লোকালয়ে এসে কৃষকদের পাকা ধান, সবজি বাগানসহ নানা ফসল নষ্ট করছিল। তবে কী কারণে এই হাতিটির মৃত্যু হতে পারে সে বিষয়ে তারা কোনো তথ্য দিতে পারেননি।

বনবিভাগের রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা মকরুল আহমেদ বলেন, শেরপুরের পর্যটনকেন্দ্র গজনী অবকাশের উত্তর-পশ্চিমে বেরবেরী এলাকার ১১০১নং পিলারের কাছে হাতিটির মরদেহ পড়ে থাকতে দেখে খবর দেয় স্থানীয়রা। ধারণা করা হচ্ছে, হাতিটি গত রাতে মারা গেছে। তবে ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

ইমরান হাসান রাব্বী/এমআরআর/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

জৈব

ঘাসের বোর্ড বানানো Plantd কারখানার বর্জ্য থেকে বায়োচার বানিয়ে বিক্রি করছে চাষিদের কাছে

নর্থ ক্যারোলাইনার নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান Plantd, যাদের উদ্বৃত্ত ঘাসের জৈববস্তু সরাতে মাসে ১৩ হাজার ডলার খরচ হচ্ছিল, সেই বর্জ্য থেকে বায়োচার তৈরির একটি পণ্যলাইন চালু করেছে এবং মাটির উন্নয়ন উপকরণ হিসেবে চাষিদের কাছে বিক্রি করছে।

এজিফান্ডনিউজ ২৪২৭ আগস্ট ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

বাতাস ও পানি থেকে এক অনুঘটকে অ্যামোনিয়া বানাতে চায় অস্ট্রেলিয়ার Facet Amtech

নাইট্রোজেন সারের মূল উপাদান অ্যামোনিয়া আলাদা হাইড্রোজেন প্ল্যান্ট ছাড়াই সরাসরি বাতাস ও পানি থেকে তৈরির অনুঘটক পাইলট করতে Facet Amtech ৩০ লাখ অস্ট্রেলীয় ডলারের সিড বিনিয়োগ তুলেছে; তাদের লক্ষ্য কার্বন মূল্য ছাড়াই খরচে জীবাশ্মভিত্তিক অ্যামোনিয়াকে হারানো।

এজিফান্ডনিউজ ২৪২৬ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
জৈব

সিলিকেট পাথরকে এক মৌসুমে গলা কার্বন-শোষক সারে বদলাতে ৫৪ লাখ ডলার তুলল Mafix

Stanford থেকে বেরিয়ে আসা Mafix ৫৪ লাখ ডলারের প্রি-সিড বিনিয়োগ তুলেছে সিমেন্ট চুল্লিতে চুনাপাথরের সঙ্গে সিলিকেট পাথর গরম করে এমন একটি খনিজ বানাতে, যা খেতে এক মৌসুমেই ক্ষয়ে যায়, কার্বন ডাই-অক্সাইড অপসারণ করে এবং উদ্ভিদের গ্রহণযোগ্য সিলিকন ও ক্ষারত্ব জোগায়।

এজিফান্ডনিউজ ২৪২০ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()