সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘ

শায়েস্তাগঞ্জে বারোমাসি তরমুজে সফল ২ বন্ধু

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অনাবাদি জমিতে বারোমাসি তরমুজ চাষ করে সফলতা পেয়েছেন ইয়াকুব আলী ও ফয়েজ মিয়া। উপজেলার নুরপুর ইউনিয়নের নছরতপুর গ্রামের ২ বন্ধু ২২ বিঘা অনাবাদি জমিতে ব্ল্যাক সুইট-২ জাতের বারোমাসি তরমুজ চাষ করেন। বৃষ্টিতে কিছুটা ক্ষতি হলেও বাম্পার ফলন হয়েছে। ২০ হাজার পিস তরমুজ তারা বিক্রি করেছেন।

ফল

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অনাবাদি জমিতে বারোমাসি তরমুজ চাষ করে সফলতা পেয়েছেন ইয়াকুব আলী ও ফয়েজ মিয়া। উপজেলার নুরপুর ইউনিয়নের নছরতপুর গ্রামের ২ বন্ধু ২২ বিঘা অনাবাদি জমিতে ব্ল্যাক সুইট-২ জাতের বারোমাসি তরমুজ চাষ করেন। বৃষ্টিতে কিছুটা ক্ষতি হলেও বাম্পার ফলন হয়েছে। ২০ হাজার পিস তরমুজ তারা বিক্রি করেছেন।

জানা যায়, কৃষক ইয়াকুব আলী হবিগঞ্জের মাধবপুর উপজেলার শিবনগর গ্রামের ইউছুফ আলীর ছেলে এবং ফয়েজ মিয়া একই উপজেলার সাতপাড়িয়া গ্রামের মিয়াব আলীর ছেলে। দুজনে মিলে এক বছরের জন্য ২ লাখ টাকায় লিজ নিয়ে তরমুজ চাষের উদ্যোগ নেন।

আরও পড়ুন: শেরপুরে তিন মাসে খরচের চারগুণ লাভ

কৃষক ফয়েজ মিয়া জানান, তারা কৃষক পরিবারের সন্তান। কৃষিকাজ করেই জীবিকা নির্বাহ করেন। বিভিন্ন ধরনের ফসল তারা সফলতার সঙ্গে উৎপাদন করে আসছেন। ২২ বিঘা জমিতে বারোমাসি তরমুজ চাষে ৭ লাখ টাকা খরচ হয়েছে। বিক্রি হয়েছে প্রায় সাড়ে ১১ লাখ টাকা।

ফয়েজ মিয়া বলেন, 'আমাদের এ প্রজেক্টের কারণে স্থানীয় ৩০-৪০ জন শ্রমিকের কর্মসংস্থান হয়েছে। তবে দুঃখজনক হলেও সত্য, আমরা এ কাজ করে সরকারি কোনো অনুদান এবং ঋণ সুবিধা পাচ্ছি না। কৃষিকাজ চালিয়ে যেতে সরকারি সহায়তা ও সহজ ঋণ সুবিধা পাওয়ার দাবি জানাচ্ছি।'

আরও পড়ুন: চায়না কমলা চাষে সফল শরীয়তপুরের খলিল

শায়েস্তাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. মশিউর রহমান বলেন, 'দুই উদ্যোক্তা ইয়াকুব আলী ও ফয়েজ মিয়া আত্মবিশ্বাস নিয়ে ২২ বিঘা অনাবাদি জমিতে ব্ল্যাক সুইট-২ জাতের বারোমাসি তরমুজ চাষ করেন। কৃষি অফিস থেকে তাদের সার্বক্ষণিক পরামর্শ দেওয়া হয়েছে।'

তিনি বলেন, 'তরমুজের বাম্পার ফলন হওয়ায় তাদের খরচ উঠে আরও ৩-৪ লাখ টাকা লাভ হবে। আমরা চাই কোনো জমিই যাতে অনাবাদি না থাকে। কৃষি উদ্যোক্তাদের সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে কৃষিতে বিপ্লব ঘটানোই আমাদের লক্ষ্য।'

কামরুজ্জামান আল রিয়াদ/এসইউ/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

কেরানীগঞ্জে উচ্চমূল্যের ফল চাষে দুই তরুণের সাফল্য

গতানুগতিক শিল্পের গণ্ডি পেরিয়ে কৃষিতে নতুন ভবিষ্যৎ খুঁজছেন শিক্ষিত তরুণরা। ঢাকা-মাওয়া মহাসড়ক সংলগ্ন দক্ষিণ কেরানীগঞ্জে ২৫ বিঘা জমি লিজ নিয়ে উচ্চমূল্যের অপ্রচলিত ফলের আধুনিক চাষাবাদ শুরু করেছেন দুই তরুণ শিল্পোদ্যোক্তা। শাম্মাম, রকমেলন ও ব্ল্যাক বেবি তরমুজ চাষে প্রথমবারেই এসেছে বড় সাফল্য।

শাইখ সিরাজ৫ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
এগ্রোটেক

চাষিকে তথ্য-বিশ্লেষক হতে হবে না, বলছেন Orchard Robotics-এর Charlie Wu

Orchard Robotics-এর প্রতিষ্ঠাতা Charlie Wu বলছেন, ট্রাক্টরে বসানো তাঁদের এআই ক্যামেরা গাছ ধরে ধরে ফল গোনে ও মাপে, শ্রম ও উপকরণ সাশ্রয়ে প্রথম বছরেই তিন থেকে দশ গুণ ফেরত দেয়; আপেল থেকে কোম্পানিটি এখন আরও এক ডজন ফসলে যাচ্ছে।

এজিফান্ডনিউজ ২৪২ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()